West Bengal Weather: সকালে ঠান্ডার আমেজ, হাল্কা কুয়াশা! পুজোর আগে বাংলার তাপমাত্রা নিয়ে আবহাওয়ার বড় আপডেট
West Bengal Weather: অক্টোবরের শুরুতে ভুগিয়েছে বর্ষা। অনেকেই মনে করেছিলেন পুজোতেও এই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। যদিও তারই মধ্যে বর্ষা বিদায় নিয়েছে। আবহাওয়া দফতর অবশ্য পুজোয় বর্ষায় পুরোপুরি ছাড় দেয়নি।
রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং সোমবার ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের রেখা গিয়েছে ফরবেশগঞ্জ এবং মালদহের ওপর দিয়ে। অন্যদিকে তা রয়েছে বিশাখাপত্তনম, নালগোন্ডা, রায়চুর, ভেনগারলার ওপর দিয়ে।












Click it and Unblock the Notifications