West Bengal Weather: দুই ঘূর্ণাবর্তই কি বৃষ্টি আনবে দক্ষিণবঙ্গে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: রবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ছিঁটেফোটা বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ওড়িশার দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং অপর একটি তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারের বাকি সময়ের জন্য জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বাকি সময়ের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি সোমবারের জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪ মিলি।
আবহাওয়া দফতর জানিয়েছে ওড়িশার দক্ষিণে এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে ২৪ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই দুয়ের প্রভাব কতটা বাংলার ওপরে পড়বে সেসম্পর্কে সন্দিহান আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৮) | ২৬.৪ (২৫.৯ ) |
| বহরমপুর | (৩৫.৬) | ২৭.৬ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩১.৮) | ২৫.৫ (২৫.৬) |
| বর্ধমান | (৩৩) | ২৬ (২৫.৩) |
| কোচবিহার | (৩৫.৮) | ২৮.৫ ( ২৭.৫) |
| দার্জিলিং | (২২.৪) | ১৭.৫ (১৭.৪) |
| কালিম্পং | (২৬) | ২০.৮ (২০.৮) |
| দিঘা | (৩৩.২) | ২৬.৪ (২৭) |
| কলকাতা | (৩০.৮) | ২৭.৫ (২৮.২) |
| দমদম | (৩২.৩) | ২৬.৫ (২৭.৬) |
| কৃষ্ণনগর | (৩২.৪) | ২৬.৮ (২৭.২) |
| মালদহ | (৩৬) | ২৮.৮ (২৮.৪) |
| মেদিনীপুর | (৩১) | ২৬.৮ (২৭) |
| শিলিগুড়ি | (৩৭.১) | ২৭.৩ (২৮.৫) |
| শ্রীনিকেতন | (৩৩.৪) | ২৬.৪ (২৬.৪) |
| সুন্দরবন | (৩০) | ২৫.৫ ( ২৬) |












Click it and Unblock the Notifications