West Bengal Weather News: মাটি হতে পারে ১৫ অগাস্টের পুজোর বাজার, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
গত ২ দিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলা। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। সপ্তাহে শুরু বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট আরও বাড়বে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় গতকাল একািধক জায়গায় জল জমে গিয়েছিল। চলতি বর্ষায় এই প্রথম কলকাতা শহরে জল জমার মতো বৃষ্টি হল। আগামী কয়েকদিন শহর কলকাতায় বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আর ২ দিন পরেই ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস। সেদিন একাধিক অনুষ্ঠান থাকে গোটা দেশে। সেই সঙ্গে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর বাজারও শুরু হয়ে যায়। আর এক মাস পরেই দুর্গাপুজো। এখন থেকেই সেজে উঠছে মণ্ডপ। সেই সঙ্গে পুজোর বাজারও জমতে শুরু করেছে। কাজেই এখন সপ্তাহের মাঝে পাওয়া ছুটি থেকে শুরু করে সপ্তাহান্তের ছুটি সবটাই পুজোর বাজার কেন্দ্রীক।
তার মধ্যে হঠাৎ করে শহরে বৃষ্টির দাপট বেড়ে গিয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈির হয়েছে। সেটি বিহারের সীতামারী ও কিষাণগঞ্জ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দুই বঙ্গেই আগামী সপ্তাহে বর্ষণের দাপট চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে আবার বংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। তার জেরে বৃষ্টি হতে পারে। কাজেই আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গে ৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মালদহ, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে মাঝারি বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications