West Bengal Weather: ৫ জেলায় ভারী থেকে অতিভারী, ৮ জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে।এই মুহূর্তে এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং তা গভীর নিম্নচাপে পরিণত হবে। যে কারণে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। । বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। এছাড়াও যেসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম।

বাকি মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হাল্কা মেথে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

West Bengal Weather

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যে কারণে মৎস্যজীবীদে ৩১ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে সমুদ্রে যাওতার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৪.৩) ২৭ (২৬.৮)
বহরমপুর (৩৪.৮) ২৮.৬ (২৮.৪)
বাঁকুড়া (৩৪) ২৬.৩ (২৫.৪)
বর্ধমান (৩৬) ২৬ (২৫.৮)
কোচবিহার (৩৪.৫) ২৮.৩ (২৫.৬)
দার্জিলিং (২১.৪) --------
কালিম্পং (২৪) ২১.৫ (২০.৮)
দিঘা (৩৪.১) ২৭.৩ (২৭.৭)
কলকাতা (৩৪.৪) ২৯.১ (২৮.৫)
দমদম (৩৫.২) ২৮.৫ (২৮)
কৃষ্ণনগর (৩৩.৪) ২৮ (২৭.৮)
মালদহ (৩৫.৪) ২৭.৬ (২৭.৮)
মেদিনীপুর (৩৪) ২৭.২ (২৮.৭)
শিলিগুড়ি (৩৫.১) ২৮.৩ (২৮)
শ্রীনিকেতন (৩৫) ২৭ (২৭.৪)
সুন্দরবন (৩১) ২৭ (২৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+