West Bengal Weather: ৫ জেলায় ভারী বৃষ্টি, ৫ জেলায় হাল্কা আর বাকি জেলায় শুকনো আবহাওয়া! একনজরে বাংলার পূর্বাভাস
West Bengal Weather: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য অধিকাংশ জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করলেও হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৬) | ২৬.৩ (২৫.৮) |
| বহরমপুর | (৩২.৪) | ২৭.৬ (২৭.২) |
| বাঁকুড়া | (২৫.৪) | ২৫.৪ (২৫) |
| বর্ধমান | (৩৩) | ২৫.৮ (২৩.৮) |
| কোচবিহার | (২৯.১) | ২৬.৫ (২৬.২) |
| দার্জিলিং | (২৩.২) | ১৬.৪ (১৬.৫) |
| কালিম্পং | (২৫) | ১৯.৮ (১৯.৮) |
| দিঘা | (৩৫.৪) | ২৭.১ (২৬.৪) |
| কলকাতা | (৩৩.৪) | ২৯.১ (২৬.৭ ) |
| দমদম | (৩৫) | ২৯.১ (২৭ ) |
| কৃষ্ণনগর | (৩৪.২) | ২৬.৬ (২৬.৬) |
| মালদহ | (৩৫) | ২৭.৪ (২৭.৫ ) |
| মেদিনীপুর | (৩৫.৬) | ২৬.৬ (২৬.৭) |
| শিলিগুড়ি | (৩৪.৮) | ২৫.৮ (২৭.৮) |
| শ্রীনিকেতন | (৩৪.২) | ২৫.৭ (২৫.৫) |
| সুন্দরবন | (৩৪) | ২৭.৫ (২৫) |












Click it and Unblock the Notifications