West Bengal Weather Forecast: হাল্কা থেকে মাঝারি বৃষ্টি না বৃষ্টিহীনতা? আগামী পাঁচ দিন বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather Forecast: ফিরেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এদিন কোনও কোনও জায়গায় খুব সামান্য বৃষ্টি হয়েছে। ১৯ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূ্র্ণাবর্ত তৈরি হলে আবহাওয়ায় কিছু বদল আসতে পারে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৭জুলাই ২৭ ৩২ সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে
১৮জুলাই ২৭ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
১৯জুলাই ২৭ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
২০জুলাই ২৮ ৩৩ একই
২১জুলাই ২৮ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৭ জুলাই সোমবার (West Bengal Weather) উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৮, ১৯, ২০ জুলাই যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
  • ২১ জুলাই শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেদিনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৭ জুলাই সোমবার সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৮, ১৯ ও ২০ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে আরও বেশি করে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।
  • ২১ জুলাই শুক্রবার ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১৯ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যেখান থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। যা হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে। তবে আপাতত তার কোনও পূর্বাভাস নেই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+