West Bengal Weather: বর্ষার আগমন না হলেও দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা! লাল সতর্কতা উত্তরবঙ্গে
West Bengal Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের একালার আকাশ মোটামুটি পরিষ্কার। কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা। রবিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ছিল তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায় ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তাপমাত্রার সেকরম কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশে এখনও চার থেকে পাঁচ দিন লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৩)
দমদম (২৯.২)
দিঘা (২৭.৪)
মেদিনীপুর (২৯.১)
কৃষ্ণনগর (২৮.৬)
বাঁকুড়া (২১.৯)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৭.২)
বর্ধমান (২৫)
পানাগড় (২৮.৩)
আসানসোল (২৬.৭)
পুরুলিয়া (২৬.৯)
দার্জিলিং (১৭)
কালিম্পং (২৪.৬)
কোচবিহার (২৪.৬)
মালদহ (২৭.৯)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications