ভিলেন ঘূর্ণাবর্ত, তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে জেলায় জেলায় বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলি আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই আকাশ মেঘলা। সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। সোমবার সন্ধেয় বাঁকুড়ায় হাল্কা বৃষ্টির পরে মঙ্গলবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের উপস্থিতির কারণে এদিন উত্তর ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে তার পরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৩.৬)
বহরমপুর (১৪.৬)
বাঁকুড়া ( ১৩.৯)
বর্ধমান (১৪)
কোচবিহার (৯.৬)
দার্জিলিং (৫.৮)
কালিম্পং ( ৯)
দিঘা (১৭.৬)
কলকাতা (১৭.১)
দমদম (১৫.৬)
কৃষ্ণনগর (১৪.৪)
মালদহ (১৪.৮)
মেদিনীপুর (১৭.৮)
পুরুলিয়া ( ১২.১)
শিলিগুড়ি (৭.৮)
শ্রীনিকেতন ( ১৩.৪)
সুন্দরবন
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications