West Bengal Weather: পুজোয় কি ভিলেন নিম্নচাপ? আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। মহালয়ার আগেই বেশ কিছু বড় পুজোর উদ্বোধন টহয়ে যাওয়ার কারণে অনেকেই প্যান্ডেরমুখী আর হবে নাই বা কেন। আবহাওয়া দফতর আগে ভাগেই জানিয়েছে নবমী ও দশমীতে বৃষ্টি হতে পারে।
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে। যে কারণে পুজোর মাঝখানে আবহাওয়া হঠাৎ করে বদলে যেতেই পারে। পুজোর আবহাওয়ার পূর্বাভাসে হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে ষষ্ঠী থেকে অষ্টমী আকাশ পরিষ্কার থাকবে। সকাল ও সন্ধের দিকে হাল্কা শীতল হাওয়াও থাকবে।

অন্যদিকে নবমী ও দশমীর আবহাওয়া নিয়ে আগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। সেই সময় হাল্কা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না আবহাওয়া দফতর। পুজোর আগে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যা থেকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর কোনও প্রভাব বাংলায় পড়বে না।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৬) | ২৩.৫ (২৩.৮) |
| বহরমপুর | (৩৪) | ২৬.৮ (২৭.২) |
| বাঁকুড়া | (৩৪.৭) | ২১.৯ (২৩.৪) |
| বর্ধমান | (৩৪) | ২৩ (২৩) |
| কোচবিহার | (৩০.৬) | ২৩ (২৩.২) |
| দার্জিলিং | (২১) | ১২.২ (১৩.২) |
| কালিম্পং | (২২.৫) | ১৯ (১৭) |
| দিঘা | (৩৫.২) | ২৪.৫ (২৬.৫) |
| কলকাতা | (৩২.৭) | ২৫.৫ (২৫.৪) |
| দমদম | (৩৫.৬) | ২৫.২ (২৪.৪) |
| কৃষ্ণনগর | (৩৪.২) | ২৪.২ (২৪.৪) |
| মালদহ | (৩৩.৮) | ২৫.৬ (২৬.২) |
| মেদিনীপুর | (৩৫.৫) | ২৪ (২৫.৭) |
| শিলিগুড়ি | ------- | ২৩.৬ (২৪.৮) |
| শ্রীনিকেতন | (৩৩.৬) | ২১.৮ (২৩.১) |
| সুন্দরবন | (৩৪) | ২৬.৫ (২৭) |












Click it and Unblock the Notifications