West Bengal Weather: সাগরে আরও এক নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে কখনও মেঘলা আবার কখনও রোজ ঝলমলে আকাশ। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ২৪ জুলাই সোমবার নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather

শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর শুক্রবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather

এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১.৪ মিলিমিটার।

বৃহস্পতিবার ওড়িশার উপকূলের কাছে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় ওড়িশার ওপর অবস্থান করে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। অন্যদিকে, আগামী ২৪ জুলাই নাগাদ নতুন করে একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+