West Bengal Weather: ফের এক নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার। রোদের দেখা মিলেছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই আপাতত জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবারও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে একটি নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে এবং সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে নাগাল্যান্ড থেকে দক্ষিণ পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications