West Bengal Weather Alert: জুলাইয়ে উষ্ণতম রাত কাটাল শহর, কত ছিল তাপমাত্রা জেনে নিন

বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আর ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গ। আবহাওয়ার বৈপরীত্যে নাজেহাল সাধারণ মানুষ। গতকাল জুলইয়ের উষ্ণতম রাত কাটিয়েছেন কলকাতার মানুষ। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩০ ডিগ্রিতে। জুলাই মাসে সাধারণত দিনে ৩০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও রাতে কিন্তু তাপমাত্রা কমে।

গতকাল কলকাতার রাতের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। জুন মাসের পর এই প্রথম জুলাই মাসে রাতে ৩০ ডিগ্রি তাপমাত্রায় কাটালেন শহরবাসী। ভ্যাপসা গরমে গলদঘর্ম দশা। আকাশে মেঘ থাকলেও বর্ষার বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই হবে না বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট বজায় থাকবে। সোমবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal Weather Alert

একদিকে যখন প্রবল দহনে বিপর্যস্ত কলকাতা। আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা। প্রবল বর্ষণে ভাসছে উত্তর বঙ্গের সব জেলাই। তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

উত্তর দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বর্ষণ হয়েছে। একাধিক জায়গায় জল জমে গিয়েছে। এদিকে তারমধ্যেই চলছে পুনর্নির্বাচন। কোনও কোনও বুথের সামনে হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে। আগামীকাল ভোট গণনা। প্রবল বর্ষণ আগামীকালও চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ চলবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে আবার উত্তর ভারতের একাধিক রাজ্যও প্রবল বর্ষণে বিপর্যস্ত। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। রাজধানী দিল্লিতে রেকর্ড বর্ষণ হয়েছে এই বছরে। লাগাতার ভারী থেকে অতি ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লিতে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েেছ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। একাধিক জায়গায় ধস এবং হড়পা বান দেখা দিয়েছে। এখনও পর্যন্ত উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে প্রবল বর্ষণে ১৯ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+