WB State Budget 2025: আরও ১৬ লক্ষকে ঘর, বাজেটে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৯,৬০০ কোটি বরাদ্দ রাজ্যের
WB State Budget 2025: আবাসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দল তৃণমূল। আর এবার বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হল রাজ্যের বাজেটে। ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পে।
এবার বাংলার মাথার উপর আরও ছাদ। রাজ্যের বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দের ঘোষণা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। কাউকে বঞ্চনা করা হবে না বলে বাজেট শেষে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায় বর্তমানে চলছে, তাতে ৭২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) টাকা নিয়ে কেন্দ্রের তরফ বঞ্চনার অভিযোগ করে এসেছে রাজ্যের শাসকদল। গত ডিসেম্বরে নতুন প্রকল্প 'বাংলার বাড়ি' চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের তরফে বাংলার বাড়ি গড়ে তুলতে সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর এবার আগামী আর্থিক বছরে ১৬ লক্ষ বাড়ি তৈরি করার প্রস্তাব অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। বাড়ির জন্য টাকা পাওয়া নিয়ে যোগ্য ও অযোগ্য প্রাপকদের বাছাই করা নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছিল।
তবে বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ যোগ্য পরিবারকে দুটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। যার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।
মমতা জানান, কেন্দ্র যদি না দেয়, তাহলে বাকি থাকবে ১৬ লক্ষ উপভোক্তা। দুটি কিস্তিতে ৬ মাসের ব্যবধানে তাদের মোট টাকা দেওয়া হবে। ছাব্বিশের প্রথম দিকে ৮ লক্ষ পরিবার ও শেষের দিকে বাকি ৮ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মমতা। সেইমতো ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ করা হল 'বাংলার বাড়ি' প্রকল্পে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications