খুলছে যুবভারতীতে মেসি কাণ্ডের ফাইল, ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মন্ত্রী নিশীথের

মঙ্গলবার ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন নিশীথ প্রামাণিক। মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করেই তিনি যুবভারতীতে 'মেসিকাণ্ড' নিয়ে তদন্তের ঘোষণা করেছেন। ফাইল চেয়ে তিনি বলেন, "প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।"

গত ডিসেম্বরে কলকাতায় বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখতে যুবভারতী স্টেডিয়ামে উপচে পড়া ভিড় বিশৃঙ্খলাপ রূপ নেয়। মেসিকে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। স্টেডিয়ামে ভাঙচুর করা হয়। বোতল-চেয়ার ছোঁড়া হয়। অনেকের অভিযোগ ছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কারণেই মাঠে আসা মেসিভক্তরা তাঁদের প্রিয় তারকাকে দেখতে পাননি। সেই ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতারও করা হয়।

নতুন বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মেসিকাণ্ডের তদন্ত প্রসঙ্গে বলেছেন, "মেসিকাণ্ড আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময়ে বোর্ড মিটিং হবে, প্রয়োজনে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সেটা আপনাদের জানাব।"

মেসিকাণ্ডের দুঃখ ভোলাতে ভবিষ্যতে কলকাতায় বড় কোনও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে মন্ত্রী নিশীথের। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িত টিকিট বিক্রি করা সংস্থার ভূমিকা খতিয়ে দেখে তদন্ত করা হবে বলেও মন্ত্রী নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, "আগের সরকার প্রতিক্ষেত্রে অন্তর্ঘাত করে গিয়েছে। ক্রীড়াক্ষেত্রে অন্তর্ঘাত দেখা গিয়েছে, আইনশৃঙ্খলার ক্ষেত্রে অন্তর্ঘাত করেছে। এত বছর ধরে বাংলায় কিছুই ছিল না। আমরা তো দেখেছি চিটফাণ্ডে কীভাবে বাঙালিদের লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করেছে, সেই ক্ষতি তিনবার সরকারে এলেও পূরণ করা সম্ভব নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+