West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টর
West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ফের বড় ধাক্কা রাজ্য নির্বাচন কমিশনের। এবার পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ।
আর সেই অভিযোগের ভিত্তিতেই ( CBI) সিবিআই তদন্তের নির্দেশ। আগামী ৭ জুলাই রিপোর্ট পেশ করবে সিবিআই। মামলার শুনানিতে বিচারপতির (West Bengal Panchayat Election 2023) পর্যবেক্ষণ, যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্যে সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া সমীচীন হবে না।

বলে রাখা প্রয়োজন, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় থেকেই বাংলায় ভোট (Bengal Panchayat Election) সন্ত্রাস শুরু হয়েছে। কোথাও বিরোধীদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে চাপ তো কোথাও মারধর-বোমাবাজির অভিযোগ। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই আজ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।
আর এর মধ্যেই বিডিও'র বিরুদ্ধে মারাত্মক ( West Bengal Panchayat Election 2023) অভিযোগ। উলুবেড়িয়ার দুই প্রার্থী কাশ্মীরা বিবি, ওমজা বিবির মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। দুজনেই সিপিএম প্রার্থী। এমনকি ১৯ তারিখ পর্যন্ত তাঁদের মনোনয়ন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল বলে দাবি দুই প্রার্থীর।
কিন্তু স্ক্রুটিনির পরেই সেই নাম বাদ চলে যায়। প্রার্থীদের অভিযোগ, স্ক্রুটিনির সময় মনোনয়ন বিকৃত করা হয়েছে। BDO-তা করেছে। আর এর ফলেই নাম বাদ চলে গিয়েছে বলে অভিযোগ প্রার্থীদের। এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। আর এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই প্রার্থী।

আর এই বিষয়ে বিস্তারিত শুনানির পরেই মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। যা নজিরবিহীন বলছেন আইনজীবীদের একাংশ। এর আগে রাজ্যে কয়লা এবং গিরু পাচার মামলাতে সিবিআই তদন্ত করছে। এমনকি নিয়োগ দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এভাবে সিবিআই তদন্তের নির্দেশ আগে কখনও আদালত দিয়েছে কিনা তা কেউ মনে করতে পারছেন না। বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েতের অপর একটি মামলাতে রাজ্যকে তুলোধনা করেছ হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, একটা পঞ্চায়েত নির্বাচনে যদি এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।
এটা রাজ্যের পক্ষে লজ্জার বলেও পঞ্চায়েত মামলায় মন্তব্য বিচারপতি সিনহার। উল্লেখ্য, মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্ত রাজ্য। গত কয়েকদিনে ৮ জনের মৃত্যু হয়েছে এই অবস্থায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications