West Bengal Panchayat Repoll 2023: সুকান্তকে ঘিরে গো ব্যাক স্লোগান, পুনর্নির্বাচনেও তপ্ত গঙ্গারামপুর
রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে শাসক দলের কর্মীদের বিক্ষোভ। উঠলো গোব্যাক স্লোগান পালটা প্রতিবাদ জানিয়ে পুননির্বাচনকে ঘিরে তৃনমুলের দাদাগিরি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুরের রাঘবপুরে।
সুকান্ত মজুমদারের অভিযোগ, সকাল থেকেই তাদের কাছে খবর আসছিল তৃনমুল কংগ্রেস রাস্তা আটকে কোন ভোটারকেই বুথে আসতে দিচ্ছে না। আমরা দির থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসতেই তাদেরকে ঘিরে ধরে হেনস্থ্যা করা হয়। যারা এসব করছে তারা বেশিরভাগ বহিরাগত।

পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না।উলটে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে মিথ্যে মামলা দিয়ে। এর প্রতিবাদে তারা এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। সুকান্ত জানিয়েছেন পুরো ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তারা কোন ব্যবস্থ্যা নিলে এই গুলি বোমা কান্ডের জন্য তারা এন আই এ তদন্তের দাবি জানাবো, বলে জানান।
প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটের সময় গঙ্গারামপুরে ব্যবক ছাপ্পা ভোটের অভিযোগ উঠেিছল। একাধিক বুথের সামনে বোমাবাজি এবং ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সেসময় সুকান্ত মজুমদার ঘটনাস্থলে গেলে তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু হয়। গঙ্গারামপুরের আরেকটি বুথে পুলিশকর্মীকে ভয় দেখিয়ে বুথের বাইরে বের করে দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ করা হয়েছে।
পুলিশ কর্মী নিজে গিয়ে সুকান্ত মজুমদারের কাছে অনুনয় করেছিলেন। তিনি সুকান্ত মজুমদারকে পুলিশকর্মী মিনতি করে বলেছেন তিনি একা বুথের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তাঁকে ভয় দেখিয়ে বুথের বাইরে বের করে দিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। ভয়ে তিনি বেরিয়ে এসেছেন সেখান থেকে। এবং সেখানে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications