West Bengal Panchayat Repoll 2023: বুথে ঢুকে মায়ের হয়ে ভোট দিলেন ছেলে, পুনর্নির্বাচনেও উত্তেজনা কাঁকসায়
আজ পুনর্নির্বাচন চলছে একাধিক পঞ্চায়েত এলাকায়। মোটের উপর আগের থেকে শান্তিপূর্ণ হচ্ছে ভোট গ্রহণ। কিন্তু তার মাঝেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। এক ব্যক্তির বিরুদ্ধে তার মায়ের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাঁকসার শোকনা গ্রামের ১৫১ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।অভিযোগ উঠেছে অশোকা বাউরি নামের এক বৃদ্ধার ভোট পরমেশ্বর বাউরি নামের ব্যাক্তি দিয়ে দেয়। যদিও পরমেশ্বর বাউরি বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি জানান তার মা চোখে দেখতে পান না। সেই কারণে তিনি তার মায়ের ভোট দিয়েছেন তার সাথে তার নিজের ভোটটি ও দিয়েছেন।

এই বিষয়ে বুথ কেন্দ্রের ভিতর থাকা প্রিজাইডিং অফিসার কোন অবজেকশন তাকে করেনি বলে তিনি জানিয়েছেন।
তিনি প্রিজাইডিং অফিসার কে জানিয়েই ভোটটি দিয়েছেন। যদিও প্রিজাইডিং অফিসার জানিয়েছেন এমন কোনো ঘটনা ঘটেনি। প্রিসাইডিং অফিসার কীভাবে তার অনুমতি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পঞ্চায়েত ভোটে কার্যত আতঙ্কের ছবি দেখেছেন ভোট কর্মীরা। কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হয়েেছ প্রিসাইডিং অফিসারের। কোথাও ভোট কর্মীদের ভয় দেখিয়ে আটকে রেখে চলেছে দেদারে ছাপ্পা ভোট। কোথাও বন্দুক দেখিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতি। জল ঢেলে দেওয়া হয়েছে ব্যালট বাক্সে। পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যালট পেপার। কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে ভোট কর্মীদের।
এমনই নৈরাজ্যের ভোট হয়েছে পঞ্চায়েতে। সেতুলনায় পুনর্নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। বেশ কয়েকঘণ্টা হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন বড় কোনও অশান্তির ঘটনা প্রকাশ্যে আসেনি। যদিও আগের ভোটে হিংসায় ২১ জনের মৃত্যু হয়েছে। দেদারে বোমাবর্ষণ হয়েছে বুথের সামনে। বুথের ভেতরে খুন হয়েছেন পোলিং এজেন্ট।












Click it and Unblock the Notifications