West Bengal Panchayat Election Results 2023: জঙ্গলমহলের পদ্মবন শুধু ঘাসফুলে ভর্তি, চিন্তা বাড়ল বিজেপির
২০১৮-র পঞ্চায়েত থেকেই জঙ্গলমহলে প্রভাব বিস্তার করতে থাকে বিজেপি। তারপর ২০১৯, এমনকী ২০২১-এর বিধানসভাতেও জঙ্গলমহলে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল গেরুয়া শিবির। কিন্তু ২০২৩-এর পঞ্চায়েতের ফলাফ সামনে আসার পর জঙ্গলমহলের পদ্মবনে শুধু ঘাসফুল ফুটল।
বাংলার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে জোর ধাক্কা খেয়ে চিন্তা বাড়ল বিজেপির। ঘাসফুল ফের একবার সাফ করে ছাড়ল বিজেপির পদ্মবনকে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরজুড়ে শুধু তৃণমূলরে জয়জয়কার। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ-সর্বত্রই সবুজ ঝড়।

পরিসংখ্যানে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে বিজেপিকে কীভাবে দুরমুশ করে জয় হাসিল করেছে তৃণমূল। জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় জেলা পরিষদের মোট ৫৬টি আসন সেখানে তৃণমূল পেয়েছে ৫৫টি, বিজেপি মাত্র ১টি। পুরুলিয়া জেলায় ৪৫টি আসনের মধ্যে তৃণমূল ৪০ ও বিজেপি ১। ঝাড়গ্রাম জেলা পরিষদে ১৯টিই পেয়েছে তৃণমূল। আর পশ্চিম মেদিনীপুরেও ৬০-এ ৬০ তৃণমূলের।
তেমনই পঞ্চায়েত সমিতিতেও আধিপত্য তৃণমূলের। বাঁকুড়ায় ২২টি পঞ্চায়েত সমিতিই দখল করেছে তৃণমূল। তেমনই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বিজেপিকে হোয়াইট ওয়াশ করে যথাক্রমে ২১ ও ৮টি আসন দখল করে অল উইন রেকর্ড গড়েছে তারা। আর পুরুলিয়ায় ২০টির মধ্যে ১০টির রেজাল্ট সামনে এসেছে, ১০টিই পেয়েছে তৃণমূল।
আর গ্রাম পঞ্চায়েতে বাঁকুড়ায় ১৯০টির মধ্যে ১৬২টি পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে মাত্র ১০টি। পুরুলিয়ায় ১৭০টির মধ্যে ১২২টি তৃণমূলের দখলে, বিজেপির মাত্র ৯টি। পশ্চিম মেদিনীপুরের ২১১টির মধ্যে ১৯৫টি তৃণমূল, বিজেপি ৬টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে। আর ঝাড়গ্রামে ৭৯টির মধ্যে তৃণমূল পেয়েছে ৬৫টি, অন্যান্যরা বাকি ১৪টি।
নিয়োগ দুর্নীতি, নেতাদের জেলযাত্রা, ইডি-সিবিআইয়ের তৎপরতা উপেক্ষা করে তৃণমূল বিপুল জয় পেয়েছে বিজেপির গড়ে। যে জঙ্গলমহলের উপর ভরসা করে বিজেপি বিগত নির্বাচনগুলিতে তৃণমূলকে টেক্কা দিয়েছে, সেই জঙ্গলমহলেই এবার উলটপুরাণ ঘটিয়ে দিল তৃণমূল। বিজেপির খাসতালুকেই সবুজ ঝড় তুলে ২০২৪-এর বার্তা দিয়ে রাখল তারা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে কার্যত তৃণমূলকে উড়িয়ে দিয়েছিল বিজেপি। জঙ্গলমহলের সবকটি লোকসভা আসন জেতাই শুধু নয়, ৪০টি বিধানসভা এলাকার মধ্যে ৩০টিতে লিড ছিল বিজেপির। ২০২১-এর নির্বাচনে তৃণমূল খেলা ঘুরিয়ে ২৪টিতে জয়লাভ করে, বিজেপি পায় ১৬টি।
কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে আর সেটিও রক্ষা করতে পারল না। ধুয়েমুছে একেবারে সাফ হয়ে গেল বিজেপি। এখন দেখার ২০২৪-এ এই ফলেরই প্রতিফলন দেখা যায়, নাকি বিজেপি আবার ঘুরে দাঁড়াতে পারে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে তাই চিন্তায় রাখাবে জঙ্গলমহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications