West Bengal Panchayat Election 2023: তৃণমূলের বি টিম সিপিএম-কংগ্রেস! বামেদের ভোট চাইলেন শুভেন্দু

আবারো বামেদের ভোট চাইলেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে সোজাসাপ্টাই বামেদের উদ্দেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বামেরা ভোট দিন বিজেপিকে। পশ্চিমবঙ্গে তৃণমূল হল সিপিএম-কংগ্রেসের বি টিম। তা প্রমাণ হয়ে গিয়েছে পাটনার বৈঠকে।

শুভেন্দুর কথায়, বাম-কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ তৃণমূলকে ভোট দেওয়া। বাম কর্মী-সমর্থকরা তাই ভোট দিন বিজেপিকে। তিনি বলেন, পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। তাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকেই ভোট দেওয়া।

বামেদের ভোট চাইলেন শুভেন্দু

শুভেন্দু ব্যাখ্যা করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম-কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম। কেরলে আবার সিপিএম ও কংগ্রেস মুখোমুখি। দেখুন সব দলের সেটিং রয়েছে, শুধুমাত্র কোনো সেটিং নেই বিজেপির। সেই বিজেপিকেই ভোট দিন।

পঞ্চায়েত নির্বাচনের আগে খেজুরিতে পদযাত্রা করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হেঁড়িয়াতে পঞ্চায়েত প্রার্থীদের সঙ্গে নিয়ে প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করেন তিনি।

বামেদের ভোট চাইলেন শুভেন্দু

এখানে তিনি বলেন, রাজ্যে যেভাবে একের পর এক দুর্নীতি চলছে, মানুষ খুন হচ্ছেন সেখানে নির্বিঘ্নে ভোট করা খুব কষ্টের ব্যাপার। পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে ঠিক মতো কাজ করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

তিনি আরো বলেন রাজ্যে কয়লা চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে। এই কয়লা চোর বালি চোর সরকারকে একটাও ভোট নয়। এই ভোট পিসি-ভাইপো দিতে পারবে না, এই ভোট দেবেন আমার-আপনার মতো গ্রাম বাংলার মানুষেরা। আমি যেমন নন্দীগ্রামে ভোট দেব, তেমনি আপনারা প্রতিটা বুথে বুথে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন ব্যালট পেপার নিয়ে।

বামেদের ভোট চাইলেন শুভেন্দু

সেইসঙ্গে শুভেন্দু জানান, বুথকে আগলে রাখতে হবে। যদি কেউ অশান্তি করার চেষ্টা করে, তাকে সোজা তুলে নিয়ে গিয়ে খালে ফেলবেন। এই বলে হুঁশিয়ারিও দেন। খেজুরিতে শুভেন্দু অদিকারী কর্মীদের যেমন মনোবল জোগান, তেমনি দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে সাধারন মানুষকেও আবেদন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+