West Bengal Panchayat Election 2023: লাগামছাড়া সন্ত্রাসের সাক্ষী রাজ্যপাল, কোথায় কেন্দ্রীয় বাহিনী?
West Bengal Panchayat Election 2023: লাগামছাড়া সন্ত্রাস! একের পর এক মৃত্যু। বেলা যত গড়াচ্ছে আরও ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় পথে নেমেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবারই রাজভবনের 'পিসরুম' ভ্রাম্যমান করার কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো সকাল থেকে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছেন রাজ্যপাল।
শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার রাতেই কমিশন জানায়, সকালের মধ্যেই নির্দিষ্ট বাহিনী চলে আসবে। এবং ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই বুথে বুথে পৌঁছে যাবে। এমনকি বাহিনী এবং রাজ্য পুলিশ কীভাবে কাজ করবে সেই সংক্রান্ত একটি গাইডলাইনও জারি করা হয়। কিন্তু ছবি অন্য কথা বলছে! রাজ্যের একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। রাজ্য পুলিশ দিয়েই ভোট চলছে বলে অভিযোগ।

এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন ভোটররা। যেমন রায়গঞ্জের দেবীনগরে প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্র। সেখানে সকাল থেকে ভোট বন্ধ। ভোটের স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট শুরু হবে না।
#WATCH | West Bengal #PanchayatElection | Residents of Nandigram Block 1 of Purba Medinipur district say that they are boycotting the election until Central forces are deployed at booth numbers 67 & 68 in Mahammadpur No. 2 area.
— ANI (@ANI) July 8, 2023
A voter, Govind says, "There is no Central force… pic.twitter.com/biiw5CEdrI
টনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌছয়। যদিও তাঁরা ঘটনাস্থলে পৌঁছলে ভোটারদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। শুধু এই কেন্দ্রেই নয়, একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ সামনে আসছে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাসের ছবি দেখেছে বাংলা।
যদিও শাসকদলের তরফে শান্তিপূর্ণ ভোটের কথা বলা হয়। কিন্তু সময় যত গড়িয়েছে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি আজ শনিবার ভোটের দিন একেবারে সন্ত্রাসের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। অবাধ সন্ত্রাস। আর এই ছবি দেখে বিরোধীদের দাবি, ভোটের নামে প্রহসন হচ্ছে। যদিও এই অবস্থার জন্যে বিজেপি সহ বিরোধীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications