West Bengal Panchayat Election 2023: ভোট সন্ত্রাসে মৃত আরও এক, গুলি চলল মুর্শিদাবাদেও
West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে মৃত আরও এক। মৃত সিপিএম কর্মী বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেই চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলের উপর হামলার অভিযোগ উঠেছিল।
শুধু তাই নয়, মিছিলকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরও বেশ কয়েকজন বাম-কংগ্রেসের নেতা-কর্মীরা আহত হয়েছিলেন বলে জানা যায়। সেই তালিকাতে এই সিপিএম কর্মীও ছিলেন বলে জানা যায়। ঘটনার পর থেকেই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি।

অবস্থা গুরুতর হওয়াতে শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই সিপিএম কর্মীকে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, মৃত ওই সিপিএম কর্মীর শরীরে কোনও গুলি পাওয়া যায়নি।
তবে গভীর ক্ষত পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে হাসপাতালের তরফে জানানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো ঘটনার সঙ্গে তৃনবমুল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে দাবি বামেদের।
অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে গুলি চলল মুর্শিদাবাদেও। রানীনগর-১ ব্লকের মোক্তারপুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি করা হয় বলে জানা গিয়েছে। যদিও ঘটনায় প্রাণে রক্ষা পেয়ে যান ব্লক সভাপতি নেতাজুল ইসলাম।
একেবারে হাতের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মোক্তারপুর এলাকায় গরমে একটি চৌকির ওপর বসে আলোচনা করছিল। সেই সময় জঙ্গলের ভিতর থেকে নেতাজুল ইসলামকে লক্ষ করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ।
ঘটনার পরেই ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছয়। ঘটনার পর থেকেই এলাকা পুরোপুরি থমথমে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মনোনয়ন পর্বের পর থেকে উত্তপ্ত বাংলা। বিভিন্ন জেলায় কার্যত প্রত্যেকদিনেই অশান্তির খবর। এমনকি বোমা-গুলির শব্দ! পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে ভোট সন্ত্রাসে। এই অবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের।












Click it and Unblock the Notifications