পঞ্চায়েত নির্বাচনের ফল ২০১৮ লাইভ : অপ্রতিরোধ্য তৃণমূল, রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার দাবি আজ গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফল। বিপুল সন্ত্রাসের অভিযোগের মধ্যেই ১৪ মে ভোটগ্রহণ হয়। ৫৭২ টি কেন্দ্রে পুননির্বাচন হয় ১৬ মে। ভোট গণনার Live Update পেতে ক্লিক করুন এখানে। West Bengal
oi-Dibyendu Saha
Updated: Thursday, May 17, 2018, 21:06 [IST]
আজ ২৯১ টি কেন্দ্রে ভোটগণনা। সকাল আটটা থেকে গণনা শুরু। প্রথমে গ্রামপঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি এবং সবার শেষে জেলা পরিষদের গণনা । প্রত্যেকটি গণনা কেন্দ্রেই থাকছে ২০ টি করে টেবিল। প্রতিটি গণনা কেন্দ্রে, প্রতিটি স্তরে, ২-৩ রাউন্ড গণনা হওয়ার কথা।
গণনা কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি কমিশনের। অবজারভার এবং রিটার্নিং অফিসারা মোবাইল ব্যবহারে স্বীকৃত।
এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে হিংসায় মৃতের সংখ্য়া ২৩।
তিনি বলেছেন পরে কথা হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
জয়ী নির্দলদের অনেকেই দলে যোগ দিতে আবেদন করেছে বললেন মুখ্য়মন্ত্রী
বিজেপির জয়ীদের মধ্যে নেকেই দলে আসার জন্য কথা বলেছে, বললেন মুখ্য়মন্ত্রী
ছোটখাটো বিষয়েই রিপোর্ট চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী
রায়গঞ্জে দুর্ঘটনায় মৃত্যু প্রিসাইডিং অফিসারের, বললেন মুখ্যমন্ত্রী
জয়কে মানুষের কাছে উৎসর্গ, বললেন মুখ্যমন্ত্রী
ভোটে অসম ঝাড়খণ্ড থেকে টাকা ঢুকেছে, বললেন মুখ্যমন্ত্রী
বিজেপির কথা শুনে প্রধানমন্ত্রীর মন্তব্য, অভিযোগ মমতার
সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে, অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের
সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদী একসঙ্গে লড়লেও তৃণমূল ৯০ শতাংশ আসনে জয়ী হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অধীর চৌধুরীর সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্য
রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করার দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির
পুরুলিয়ার আড়সা, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২, বাঘমুণ্ডী, বড়াবাজারে বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস
পঞ্চায়েত সমিতিতে ৪ শতাংশ বেশি আসন পেতে পারে তৃণমূল
জেলা পরিষদে ৮০ থেকে একলাফে ৯০ শতাংশ আসন দখলের পথে তৃণমূল
সিপিএম এবং কংগ্রেস পেয়েছে যথাক্রমে ১২২৭টি এবং ৮৯২ টি আসন
বিজেপি জয়ী হয়েছে প্রায় ৪ হাজার আসনে
এখনও পর্যন্ত তৃণমূল জয়ী রয়েছে ১৯০৬৯ আসনে
অভিযোগ বিজেপি জিতলেও, সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূলকে
করিমপুর ২ নম্বর ব্লকে উত্তেজনা
তৃণমূলের দখলে কোচবিহার জেলা পরিষদ
পুড্ডি, সারেঙ্গা বিক্রমপুর, সিমলাপাল বিক্রমপুর, কেঞ্জাকুড়া, মানকালী গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে
পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদ দখল করল তৃণমূল
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তির রামচন্দ্রখালিতে ১২১ নম্বর পার্টে ভোট পড়েছে ৭৫০টি, গণনার সময় ব্যালটের সংখ্য়া ৭৮২
কোচবিহারের দিনহাটার ৬/২২৭ নম্বর বুথে ভোট পড়েছে ৮৭০, গণনার সময় ব্যালট সংখ্যা ৮৮৫ টি
কোচবিহারের দিনহাটার ৬/২১৪ নম্বর বুথে ভোট পড়েছে ৭৮৪, গণনার সময় ব্যালট সংখ্য়া ৭৯৭ টি
পাথরপ্রতিমায় গণনা কেন্দ্রের কাছে সিপিএম সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হাবড়া শ্রীচৈতন্য কলেজে জিততে থাকা বিরোধী প্রার্থীদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ
পুরুলিয়ার কাশীপুর ব্লকের কংগ্রেস সভাপতিকে বল্লম দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
গাইঘাটা ব্লকের চাঁদপাড়া হাইস্কুলের গণনা কেন্দ্রে ডুমা গ্রাম পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের বিজেপি প্রার্থী জিতে যাওয়ায়, গণনা কেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে পালালেন তৃণমূলকর্মী
READ MORE
আজ ৬৬% পঞ্চায়েতের আসনে গণনা
পঞ্চায়েত নির্বাচনে আজ ফল ৬৬ % আসনের
পুরো গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে
সকাল নটা নাগাদ ভোটের প্রথম ফলের আশা করছে কমিশন
দুপুর দুটোর মধ্যে গ্রাম পঞ্চায়েতের পুরো ফল বেরিয়ে যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন
প্রথমে ৩১,৭৮৯টি গ্রাম পঞ্চায়েত আসনের গণনা
এরপর ৬,১১৯টি পঞ্চায়েত সমিতির ভোট গণনা
শেষে তারপর ৬২১টি জেলা পরিষদের ভোট গণনা
গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা
রাজারহাটে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ
২ বিজেপি প্রার্থী ও এজেন্ট 'মার'
গণনার শুরুতেই প্রার্থীদের নামের নিরিখে ৫০ টি ব্যালট পেপার নিয়ে বান্ডিল
কাঁকসায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ২ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁশকোপায় নাকা চেকিং
মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএম এজেন্টকে মারধর
আমডাঙায় গণনা কেন্দ্রের কাছ থেকে জটলা সরালো পুলিশ
হাঁসখালির গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
ভাঙড়ে গণনা কেন্দ্রে নেই নির্দল এজেন্টরা
পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুলে গণনা শুরু হতে দেরি
বলাগড় কলেজের সামনে থেকে সিপিএম এজেন্টদের টাকা পয়সা ও আইকার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাজারহাট ১৬৩ চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস এজেন্ট মুজাফ্ফর হুসেনকে মারধর ও জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অন্ডাল, কাঁকসা, দুর্গাপুর-ফরিদপুর ও পাণ্ডবেশ্বরে ভোটগণনা কেন্দ্রে দেখা নেই বিরোধী দলের এজেন্টদের
মাথাভাঙা কলেজে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা
হলদিবাড়ি থানায় বিক্ষোভ বিজেপি এজেন্টদের
চোপড়া কলেজে বিরোধীদের ঢুকতে বাধার অভিযোগ
ফুলিয়ায় গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের পাঁইটা গ্রাম পঞ্চায়েতের প্রথম আসন জিতল তৃণমূল কংগ্রেস
হলদিয়ার বাড়ত্তহিংলী গ্রামপঞ্চায়েত আসনে ৪৬৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস
কোচবিহারের একটি ভোটগণনা কেন্দ্রের ছবি
পাঁচকুড়ায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মাথাভাঙায় নির্দল ও তৃণমূল এজেন্টদের মধ্যে হাতাহাতি
READ MORE
English summary
West Bengal Panchayat Election 2018 live update