West Bengal Monsoon: বিশ্বকর্মা পুজোর দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া? আগামী ৫ দিনের বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Monsoon: পুজোর ঢাকে কাঠি পড়ার বাকি। তবে যে পুজো দিয়ে পুজো পুজো গন্ধ এসেছে বলা যায়, তা হল বিশ্বকর্মা পুজো। সামনের সপ্তাহের শুরুর দিনেই বিশ্বকর্মা পুজো। তার আগে এদিনও সকাল থেকে কোথাও কোথা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৩ মিমি বৃষ্টি হয়েছে।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৪সেপ্টেম্বর | ২৭ | ৩০ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৫সেপ্টেম্বর | ২৭ | ৩২ | একই |
| ১৬সেপ্টেম্বর | ২৭ | ৩১ | একই |
| ১৭সেপ্টেম্বর | ২৭ | ৩৩ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৮সেপ্টেম্বর | ২৭ | ৩২ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৪ সেপ্টেম্বর বুধবার থেকে ১৮ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৫ সেপ্টেম্বর শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১৬ ও ১৭ সেপ্টেম্বর শনিবার ও রবিবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ১৮ সেপ্টেম্বর সোমবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications