West Bengal Monsoon: নিম্নচাপ থেকেই কি দুর্যোগ? ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: অগাস্টে বৃষ্টিপাতের খামতি থাকলেও সেপ্টেম্বরে সেই পরিস্থিতি তৈরি হবে না। আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। মাসের শুরুতেই একাধির ঘূর্ণাবর্ত। তার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২২ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৩সেপ্টেম্বর ২৭ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৪সেপ্টেম্বর ২৭ ৩১ একই
৫সেপ্টেম্বর ২৭ ৩১ একই
৬সেপ্টেম্বর ২৮ ৩৩ একই
৭সেপ্টেম্বর ২৭ ৩৩ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৩ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৩ সেপ্টেম্বর রবিবার আপাতত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ও নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৪ সেপ্টেম্বর সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৬ ও ৭ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  • আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দিন তিনেকে উত্তরবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে, অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কম হবে।
  • অন্যদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এর থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+