West Bengal Monsoon: পুজোর ঠিক আগে কেমন থাকতে চলেছে আবহাওয়া! একনজরে বাংলার আগামী পাঁচদিনের পূর্বাভাস
West Bengal Monsoon: বৃষ্টি আপাতত বিদায় নিতেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। এই অস্বস্তি আগামী কয়েকদিন বজায় থাকবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া
- ৭ অক্টোবর ২৭ ৩২ অংশত মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা
- ৮ অক্টোবর ২৭ ৩২ একই
- ৯ অক্টোবর ২৭ ৩৩ একই
- ১০ অক্টোবর ২৮ ৩৩ অংশত মেঘলা আকাশ
- ১১ অক্টোবর ২৭ ৩৩ একই
Weather Alert: বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭ ও ৮ অক্টোবর শনিবার ও রবিবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
- ৯ ও ১০ অক্টোবর সোমবার ও মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
- ১১ অক্টোবর বুধবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭ ও ৮ অক্টোবর শনিবার ও রবিবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
- ৯, ১০ ও ১১ অক্টোবর সোমবার, মঙ্গলবার ও বুধবারেও জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- Kolkata Weather: আবহাওয়ার কারণে কি বিঘ্নিত হতে পারে পুজোর বাজার-মণ্ডপ সজ্জা? একনজরে কলকাতার পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরপে এদিন জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের আরও বেশ কিছু অংশ থেকে বিদায় নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বিভিন্ন রাজ্যে। এর মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশ এবং আরব সাগরের মধ্যবর্তী অংশ।
এদিন কলকাতা আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী দু-তিন দিন পরে পুজোর আবহাওয়া সম্পর্ক কিছু বলা সম্ভবপর হবে।












Click it and Unblock the Notifications