West Bengal Monsoon: সপ্তাহের মাঝামাঝিতে ভারী বৃষ্টি! কেমন থাকতে চলছে আগামী ৫ দিনের আবহাওয়া
West Bengal Monsoon: আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে। তারও প্রভাবে উপকূলের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১০সেপ্টেম্বর | ২৮ | ৩৪ | সাধারণভাবে মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
| ১১সেপ্টেম্বর | ২৮ | ৩৪ | একই |
| ১২সেপ্টেম্বর | ২৭ | ৩৪ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ১৩সেপ্টেম্বর | ২৭ | ৩৩ | একই |
| ১৪সেপ্টেম্বর | ২৭ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১০ ও ১১ সেপ্টেম্বর, রবিবার ও সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিকে হাল্তা বৃষ্টির সম্ভাবনা।
- ১২, ১৩, ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা, আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১০ ও ১১ সেপ্টেম্বর, রবিবার ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- ১২ ও ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দিঘার ওপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications