Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এসএফআইয়ের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ই

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মোদীর মন্ত্রিসভার বৈঠক

মোদীর মন্ত্রিসভার বৈঠক

কৃষি আইন প্রত্যাহার নিয়ে আজ মোদীর মন্ত্রিসভার বৈঠক। মনে করা হচ্ছে আজই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে সিলমোহর দেবে মোদীর মন্ত্রিসভা। ২৯ নভেম্বর লোকসভার অধিবেশনে কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।

বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনা

বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনা

বর্ধমান উড়ালপুলের কাটোয়াগামী লেনে দুর্ঘটনা। কন্টেনারের চাকায় পিষ্ট বাইক আরোহী। রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া লেন দিয়ে যাওয়ার সময়, কন্টেনারটি পিছন থেকে ধাক্কা মেরে প্রায় ১০ মিটার রাস্তা টেনে নিয়ে যায় বাইক চালককে। দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান উড়ালপুলের কাটোয়া লেন।

কাঠের গুদামে আগুন

কাঠের গুদামে আগুন

উল্টোডাঙার আরিফ রোডে আগুন ডালের গুদামে বিধ্বংসী আগুন। ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি থেকে আরেকটি ডালের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের ১২টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত গুদাম। আরেকটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

গুলি করে খুন

গুলি করে খুন

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার চাঁদা মোড়ে ইসিএল কর্মীকে গুলি করে খুন। মৃতের নাম মদন বাউড়ি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ জামুড়িয়ার চাপুই রোডে একটি দোকানে বসেছিলেন ওই ইসিএল কর্মী। অভিযোগ, কাপড়ে মুখ ঢাকা দুষ্কৃতী হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ইসিএল কর্মীর। কী কারণে হামলা, খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।

খেজুরিতে বার্তা শুভেন্দুর

খেজুরিতে বার্তা শুভেন্দুর

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে হার্মাদ মুক্তি দিবসে সিপিএম কর্মীদের পাশে থাকার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। বাম কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বিরোধী দলনেতার বার্তা, ২০২৩-এ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে তৃণমূল-মুক্ত করুন। তারপর অন্য ভাবনা।

গ্রুপ ডি নিয়োগে স্থগিতাদেশ

গ্রুপ ডি নিয়োগে স্থগিতাদেশ

গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ। ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।নিয়োগপত্র পাবেন প্রার্থীরা ।
আরও ৭৩৮টি শূন্যপদ পূরণ করা হবে।জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

স্থগিতাদেশ হাইকোর্টের

স্থগিতাদেশ হাইকোর্টের

এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ।স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ

এসএসসি বিক্ষোভ

এসএসসি বিক্ষোভ

সল্টলেকে এসএসসির দফতরের সামনে তুমুল বিক্ষোভ। নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এসএফআই ও ডিএফওয়াইয়ের।

ছাত্রীকে খুন

ছাত্রীকে খুন

ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করছিল ওই যুবক। এদিন সকালেও বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করে মেয়েটি করায় এদিন সকালে ওই কিশোরীকে খুন করে অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।

সব বুথ স্পর্শকাতর

সব বুথ স্পর্শকাতর

আগামিকাল ত্রিপুরায় পুরসভা ভোট। তার আগে উত্তেজনায় ফুটছে গোটা রাজ্য। ভোট শান্তিপূর্ণ করতে সব বুথকে স্পর্শ কাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। পুরভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে শাসক দলের সংঘাত চরমে পৌঁছেছে ত্রিপুরায়। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+