West Bengal Govt: টাকা পেতে ওটিপি বাধ্যতামূলক, কীভাবে হবে কাজ? বড় সিদ্ধান্তে পথে সরকার
West Bengal Govt: ট্যাব-কাণ্ডে (Tab Scam) তোলপাড় বাংলা! কলকাতা সহ একের পর এক জেলায় 'তরুণের স্বপ্ন' চুরি। ট্যাবের টাকার জন্য এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলেও তা মেলে নি। উলটে অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
সরকার।
এহেন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ইতিমধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। আর এরপরেই সামাজিক প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (West Bengal Govt) ।

West Bengal Govt: ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র
হ্যাক নাকি জালিয়াতি! তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এরপরেও কীভাবে এহেন= ঘটনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পকে সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আর এরপরেই বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ বৈঠক হয়। এমনকি বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়। এর পরেই কেলেঙ্কারি ঠেকাতে ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ওটিপি দিলেই টাকা মিলবে।
West Bengal Govt : 'ইউভিন' পদ্ধতি কাজে লাগাতে সরকার
বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতিতে কাজে লাগাতে পারে সরকার। এমনকি 'ইউভিন' পদ্ধতিকে কাজে লাগিয়ে জালিয়াতি রুখতে পারে সরকার।। কিন্তু কী এই ব্যবস্থা? প্রকাশিত খবর অনুযায়ী,। ইউনিক ভেরিফিকেশন অব ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইউভিন একটি আধুনিক ব্যবস্থা।
এই ব্যবস্থার সাহায্যে প্রকল্পে সুবিধা নেওয়া উপভোক্তাদের তালিকা এবং আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। এক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে। আর এরপরেই অ্যাকাউন্ট নিশ্চিত হলেই মিলবে সামাজিক প্রকল্পের টাকা। অর্থাৎ সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগে ওটিপি বাধ্যতামূলক করার পথেই হাঁটতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
West Bengal Govt: দুভাগে টাকা দেয় সরকার
রাজ্যের কয়েক লাখ মানুষ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা পান। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার দুভাগে টাকা দেয়। ট্রেজারি থেকে নোডাল অ্যাকাইয়ন্টে টাকা যায় কিছু প্রকল্পের ক্ষেত্রে। এক্ষেত্রে সেই নোডাল অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার উপভোক্তার অ্যাকাউন্টে। রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পুরো প্রক্রিয়া হয়। এবার উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা খতিয়ে দেখার কাজ শুরু করতে চলেছে সরকার।












Click it and Unblock the Notifications