রাজ্যপালের স্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন পার্থ! পাল্টা জবাবে কী বললেন ধনকড়
সরকারী অনুষ্ঠানে রাজ্যপালের স্ত্রী উপস্থিতি নিয়ে প্রশ্ন পার্থর! পাল্টা জবাবে কী বললেন ধনকড়
'আমার স্ত্রীর যতদিন জীবিত ছিলেন আমি কোনও সরকারি অনুষ্ঠানে তাঁকে নিয়ে যায়নি। ' এমন বক্তব্য পেশের পরই বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড় সম্পর্কে ক্ষোভ উগড়ে দেন পার্থ চট্টপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যপাল ধনকড়ের সঙ্গে কেন সরকারী অনুষ্ঠানে বারবার দেখা যায় রাজ্যপালের স্ত্রীকে? পার্থ চট্টোপাধ্যায়ের এমন বক্তব্যের পরেই পাল্টা তোপ দাগেন জগদীপ ধনকড়।

জগদীপ ধনকড় কী বলেছেন?
এক অনুষ্ঠানে যোগ দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের তোলা প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ' মন্ত্রী মহাশয় এক্কেবারেই ভুল। ' এরপরই তিনি বলেন, এটা পার্থ চট্টোপাধ্যায়ের 'পারভার্ট' ধারনা। রাজ্যপাল ধনকড়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের আত্ম সমীক্ষা করা উচিত বলে দাবি করেছেন রাজ্যপাল।

মমতাকে তোপ রাজ্যপালের
এরই সঙ্গে রাজ্যপালের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একজন মহিলা হিসাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করা। তিনি বলেন, সংবেদনশীলতার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোটা বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি বলেন, ' রাজ্যের ফার্স্ট লেডিকে আমন্ত্রণ জানানো হলেই তিনি সেখানে যান। আমন্ত্রণ না থাকলে তিনি যান না। তবে ফার্স্ট লেডির স্বামী হিসাবে আমি বেশি কিছু বলতে পারিনা। এটি অন্য মহিলার ক্ষেত্রে হলে আরও জোরালোভাবে প্রতিক্রিয়া দিতাম। তবে, আমাদের সংস্কৃতি তা শেখায় না। '

পার্থ চট্টোপাধ্যায় কী বলেছিলেন?
এর আগে, পার্থ চট্টোপাধ্যায় বলেন, সরকারি অনুষ্ঠানে 'তৃতীয় ব্যক্তিত্ব' কে(রাজ্যপালের ক্ষেত্রে) নিয়ে আসাটা অসাংবিধানিক। রাজ্যপালের সঙ্গে তাঁর স্ত্রীর যেকোনও সরকারী অনুষ্ঠানে যাওয়া র ঘটনাকে 'পাবলিক রিলেশন কর্মসূচি' হিসাবে আখ্যা দেন পার্থ চট্টপাধ্যায়।

রাজ্যপাল প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কী বলেছেন?
বেহালা চত্বরে তৃণমূলের একটি সভায় যোগ দিয়ে,'আমার স্ত্রী যতদিন ছিল কোন সরকারি অনুষ্ঠানে আমি কোনদিনও নিয়ে যায়নি। আমন্ত্রণ জানালে তিনি নিচে গিয়ে বসে থাকতেন। আমন্ত্রণ জানানো শেয়ারিং করা এক নয়। আমি রাজ্যপালের স্ত্রীর প্রতি সেই সম্মান রাখি। তাঁর প্রতি আমি কোন কটাক্ষ করতে যাব কেন? ওনার পিছনে যদি অন্য কেউ থাকতো আমি কিছু বলতাম না! উনি (রাজ্যপালের স্ত্রী) তো সব জায়গায় যাচ্ছেন। উনি (রাজ্যপাল) দুর্গাপূজার ভাসান ২৬ জনকে নিয়ে বসে থাকলেন আমরা কি তাতে কিছু বলেছি ? '












Click it and Unblock the Notifications