টিকিট দেওয়া থেকে স্টেশনের নিরাপত্তা, বাংলার এই স্টেশনের সব দায়িত্বে শুধুই মহিলারা! বিস্তারিত গর্বিত করবেই
West Bengal First Women Rail Station: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীর চিন্তাশীলতা ও সচেতনতায় সুদৃঢ় হতে পারে নব সমাজের নির্মাণ। তাই এই নারীদের প্রতি পূর্ণ আস্থা রেখেই ঐতিহ্যবাহী কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশনে হিসেবে ঘোষণা করল রেল দফতর। শনিবার আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day 2025) ।
গোটা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে এদিনটি। এমন দিনে বাংলার একটি রেল স্টেশনেকে (West Bengal First Women Rail Station) সম্পূর্ণ ভাবে মহিলা পরিচালিত রেল স্টেশনে হিসেবে ঘোষণা করা হল। যা অবশ্যই প্রত্যেক মহিলার কাছেই গর্বের। শুধু তাই নয়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ৮৪টি রেল ষ্টেশনের মধ্যে এই প্রথম কোচবিহারের স্টেশন নতুন ভাবে আত্মপ্রকাশ করল মহিলা রেল কর্মী দ্বারা পরিচালিত রেল স্টেশনে।

এদিন আনুষ্ঠানিক ভাবে মহিলা পরিচালিত এই রেল স্টেশনের সূচনা করেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনদ। এদিন তিনি বলেন, রেলের আলিপুরদুয়ার ডিভিশনে কোচবিহার স্টেশনকেই সর্বপ্রথম মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষণা করা হলো। স্টেশনের সমস্ত কাজকর্ম এদিন থেকে পরিচালিত হবে মহিলাদের রেল কর্মীদের দ্বারা বলে জানান তিনি।
টিকিট কাউন্টারে বসা থেকে শুরু করে সমস্ত কাজ স্টেশনের সামাল দেবেন মহিলারাই। এই কোচবিহার রেল স্টেশনের চিপ রিজার্ভেশন সুপারভাইজার তনুশ্রী দাস বলেন, এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি এবং রেল যাত্রীদের যথাযথ পরিষেবা দিতে সবসময় সচেষ্ট থাকবেন. আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার রেল স্টেশন কে মহিলা পরিচালিত রেল স্টেশনের সাথে ঘোষণা করার রেল দপ্তরের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান রেল যাত্রীরা।
বন্দে ভারতের দায়িত্বে মহিলারা
এদিন শুধু বাংলাতেই গোটা দেশেই মহিলাদের অবদানকে কুর্নিশ জানিয়েছে রেল। যেমন এদিন দেশের মাটিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন মহিলারা। একেবারে প্রথমবারের মতো সম্পূর্ণ মহিলা ক্রু দ্বারা পরিচালিত হল। সিএসএমটি - সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেসটি। আজ শনিবার সকাল সকাল ৬.২০ মিনিটে যাত্রা শুরু করে এই ট্রেনটি। পাইলট থেকে শুরু জকরে সমস্ত কাজের দায়িত্বে ছিলেন মহিলারাই।
এখানেই শেষ নয়, বিভিন্ন মহিলা লোকো পাইলটদেরও এদিন স্যালুট জানিয়েছে ভারতীয় রেল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications