মিম-এর সঙ্গে জোট গঠন বাম-কংগ্রেসের? জল্পনা প্রসঙ্গে কী বলছেন আবদুল মান্নান
বিধানসভা নির্বাচনে রাজ্য়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে মিম৷ এমন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে৷ তবে সেই জল্পনায় ইতি টানলেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ তিনি স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই মিমের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধবে না বাম-কংগ্রেস৷

বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান
আজ বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান৷ সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সেখানে মান্নান আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, 'সঠিক আসন বণ্টন না হলে ক্ষোভ থেকেই যাবে৷' পাশাপাশি মিম-এর সঙ্গে জোটের জল্পনার উপরও জল ঢালেন আবদুল মান্নান।

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে?
তবে নির্বাচন নিয়ে আরও একটি বিষয়ে লক্ষ্য আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ আর তা হল বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে? একদিকে আছে তৃণমূল, তো অন্যদিকে ভোটের আসরে এসে পৌঁছেছে মিম৷ আর এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে, আসন্ন নির্বাচনে মিমের সঙ্গে জোট করে লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস৷

জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান
কার্যত, সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান। তিনি স্পষ্ট করে বলেন, 'একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করতে আর এক সম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনওভাবেই হাত মেলাব না।' এছাড়া বাম-কংগ্রেস আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, 'একটা বৈঠকেই তো সবটা সমাধান হওয়া সম্ভব নয়। আবারও বৈঠক হবে। সঠিক আসন বণ্টন না হলে যে কোনও একটা দলের ক্ষোভ থেকেই যাবে।'
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications