প্রকাশ্যে আনা হোক নন্দীগ্রামের ভিডিও! তৃণমূলের পাল্টা এবার নির্বাচন কমিশনে বিজেপি

নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দুর্ঘটনা কীভাবে হল, তা নিয়ে সত্য প্রকাশ্যে আনার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি৷ তাদের দাবি, ঘটনার সময় ভিডিও প্রকাশ করুক নির্বাচন কমিশন৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল৷ কমিশনের সঙ্গে বৈঠকের পর বাইরে এসে সংবাদমাধ্যমকে বিজেপি নেতারা জানান যে তাঁরা কমিশনের কাছে নন্দীগ্রামের ঘটনা নিয়ে ঠিক কী দাবি রেখেছেন৷

ভিডিও প্রকাশ্যে আনার দাবি

ভিডিও প্রকাশ্যে আনার দাবি

প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত৷ তিনি জানান, কোনও প্রার্থীর প্রচারের সময় ভিডিওগ্রাফি করে নির্বাচন কমিশন৷ তাঁরা সেই ভিডিও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁরা জানান যে ঘটনাটি তৃণমূলের প্রচার চলাকালীন ঘটেছে৷ সেখানে তৃণমূলের সমর্থকরা ছিল৷ এমনকী, গাড়ির চালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও ছিলেন৷ তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা সামনে আনার দাবি জানিয়েছে বিজেপি৷ কমিশনের কাছে এই দাবি জানিয়েছে তারা৷

নন্দীগ্রাম বিধানসভা আসনটি অত্যন্ত স্পর্শকাতর

নন্দীগ্রাম বিধানসভা আসনটি অত্যন্ত স্পর্শকাতর

একই সঙ্গে বিজেপি মনে করছে যে নন্দীগ্রাম বিধানসভা আসনটি অত্যন্ত স্পর্শকাতর৷ তাই ওই কেন্দ্রের জন্য একটি বিশেষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল৷ উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে দুর্ঘটনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমর্থকদের উৎসাহের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়৷ আর তাতেই গাড়ির দরজা চেপে গিয়ে আহত হন মমতা৷ তাঁর পায়ের হাড়ে চিড় ধরে৷ শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে৷

চক্রান্তের অভিযোগ তোলেন মমতা

চক্রান্তের অভিযোগ তোলেন মমতা

ওই ঘটনা নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন মমতা৷ তাঁর দল তৃণমূলের আরও অনেক নেতাও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে৷ কমিশনের গাফলতির অভিযোগ তুলে সরব হন৷ ফলে এই নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে৷ নির্বাচন কমিশন অবশ্য কড়া চিঠি দিয়ে তৃণমূলের অভিযোগের জবাব ইতিমধ্যেই দিয়ে দিয়েছে৷ কিন্তু ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে কিছু এখনও জানা যায়নি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+