কেউ গ্রেফতার হয়নি কেন? নন্দীগ্রাম কাণ্ডে একাধিক প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি বিজেপির
গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে যান। সেখানে তিনি দুর্ঘটনায় আহত হন। দলীয় নেতা কর্মীদের অভিযোগ, দুর্ঘটনা নয়। পূর্ব পরিকল্পিত। ষড়যন্ত্র করে নেত্রীর উপর হামলা করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও যদি এমন ঘটনা ঘটে তাহলে তার তদন্ত করা উচিত।'

মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?
মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা বিভিন্ন মহলে উঠেছে একাধিক প্রশ্ন। এমন কী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, 'যদি এটা চক্রান্ত হয়ে থাকে, তবে যারা এর সঙ্গে জড়িত তাদের এখনও পর্যন্ত ধরতে পারল না কেন পুলিশ। একাধিক মিডিয়ার উপস্থিতি, ও ক্যামেরার সামনে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ নিশ্চয় থেকে থাকবে। তা কেন খতিয়ে দেখা হচ্ছে না। এখনও কারওর নামে এফআইআর দায়ের করা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতার করেনি কেন? এগুলো তো জনসাধারণের সামনে আনা উচিত।'

মুখ্যমন্ত্রী বলেছিলেন, অবশ্যই এটা একটা ষড়যন্ত্র
ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, অবশ্যই এটা একটা ষড়যন্ত্র। তাঁর আশপাশে স্থানীয় কোনও পুলিশ ছিল না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চাইল বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আপাতত মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে, তিনি নিজেই ষড়যন্ত্রের কথা বলেছেন যখন এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি'
শমীক ভট্টাচার্যের বক্তব্য, 'মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। এসএসকেএম হাসপাতালের বাইরে রাজনীতির মঞ্চে দেখতে চাই। মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে আমরা কোনও রাজনীতি করতে চাই না। আমাদের অবস্থান যা ছিল, তাই আছে, আগামী দিনেও তাই থাকবে।'

সুর চড়িয়েছেন বিজয়বর্গীয়
বিজেপির অধিকাংশ নেতাই প্রথম থেকে দাবি করে এসেছেন, নাটক করছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী৷ এদিন একই সুর শোনা গেল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গলায়৷ বললেন, নন্দীগ্রামের মানুষের উপর হামলার দোষ চাপিয়েছেন দিদি ৷ আর তাই নন্দীগ্রামের মানুষ দিদির উপর ক্ষুব্ধ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, নন্দীগ্রামের মানুষের উপর দোষ চাপিয়েছেন দিদি৷ মানুষ তার জবাব দেবে৷ নির্বাচনের দিন দিদি বুঝতে পারবেন যে শুধু নন্দীগ্রাম নয়, সারা বাংলা থেকেই তাঁর পায়ের তলার মাটি খসে গেছে৷












Click it and Unblock the Notifications