মমতা হলেন মা, তারাপীঠে যজ্ঞ করে স্বামী সৌমিত্রের শুদ্ধিকরণ সুজাতার
মমতা হলেন মা, তারাপীঠে যজ্ঞ করে স্বামী সৌমিত্রের শুদ্ধিকরণ সুজাতার
বিজেপির (bjp) সভাপতি জেপি নাড্ডার(jp nadda) তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তাকে অপবিত্র করেছেন। তাই এদিন শুদ্ধিকরণ যজ্ঞ করলেন তৃণমূল (trinamool congress) নেত্রী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondla khan)। বললেন বিজেপির সঙ্গে নিজের স্বামী সৌমিত্ররও শুদ্ধিকরণের প্রয়োজন।

মঙ্গলবার তারাপীঠি গিয়েছিলেন জেপি নাড্ডা
মঙ্গলবার তারাপীঠ থেকে বিজেপির অন্যতম পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন সভাপতি জেপি নাড্ডা। তার আগে তিনি তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দেন। সেই দিন জেপি নাড্ডার সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পরে জেপি নাড্ডা চিলার মাঠে সভাও করেন।

'অপবিত্র' তারাপীঠকে শুদ্ধ করলেন সুজাতা
এদিন তারাপীঠে গিয়েছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ। সেখানে তিনি বলেন, নাড্ডা, চাড্ডা, গাড্ডারা এসে তারাপীঠকে অপবিত্র করে গিয়েছেন। তাই তিনি শুদ্ধিকরণের জন্য এসেছেন। এরপর তিনি তারাপীঠ শ্মশানে যজ্ঞ করেন। তিনি সেখানে কুমারী পুজোও করেন। সুজাতা এব্যাপারে সাংবাদিকদের আরও বলেন, রটন্তি পুজোয় মহাপূণ্যতিথি। তাই কুমারীকে মা তারা রূপে পুজো করলেন। তারাপীঠের শুদ্ধিকরণ করলেন। সমাজকে শুদ্ধিকরণ করলেন।

স্বামীর শুদ্ধিকরণ
পাশাপাশি সুজাতা বলেন, তিনি স্বামীরও শুদ্ধিকরণ করেছেন। কেনানা তিনি অশুদ্ধদের দলে রয়েছেন। তিনি আরও বলেন, যেদিন তিনি তৃণমূলের যোগ দিয়েছেন, সেদিন তিনি নিজেকে শুদ্ধিকরণ করেছেন। তবে জিনি জানান স্বামীর শুদ্ধিকরণ তিনি করলেও, বিবাহ বিচ্ছেদ নিয়ে নিজের বিরোধিতার কথা ফের জানান। সুজাতা বলেছেন, স্বামী-স্ত্রীতে ঝগড়া হতেই পারে, তবে তার জন্য কেনবিবাহ বিচ্ছেন করবেন। এব্যাপারে সংবাদমাধ্যমের চিন্তা না করাই ভাল বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত ২১ ডিসেম্বর তিনি তৃণমূলে যোগ দিতেই, সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন সৌমিত্র খাঁ। একমাসের বেশি সময় পরে সৌমিত্রকে পাল্টা দেওয়া চিঠিতে সুজাতা বলেছিলেন, সৌমিত্রকে বিয়ে করতে তাঁকে অনেক ঝড়-ঝাপটা সামলাতে হয়েছে। তিনি কিছুতেই ডিভোর্স দেবেন না। বিজেপি তাঁর সংসার ভেঙেছে বলে চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মা
এদিন সুজাতা মণ্ডল খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর মা বলে বর্ণনা করেন। বিজেপিতে থাকার সময়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিভ ছিঁড়ে কুকুরকে খাওয়ানোর কথা বলেছিলেন। এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, সেটা ভাইবোনের ঝগড়া ছিল। তিনি বলেছেন, মা-মেয়ের লড়াই হতেই পারে, ভাই-বোনের ঝগড়াও হতে পারে।












Click it and Unblock the Notifications