মমতার বিরুদ্ধে নবান্ন ঘিরে বড়সড় অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, চড়ছে পারদ
নীলবাড়ি দখলের লড়াই ক্রমেই আরও জোরালো হয়ে যাচ্ছে যতই নির্বাচন ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট। আর তা ঘোষিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। ফলে সেই দিন থেকেই নির্বাচনী বিধি রাজ্যে লাগু হয়েছে বলেই ধরে নেওয়া হয়। এদিকে নির্বাচনী বিধি নিয়ে এদিন মুখ খুলেই মমতার বিরুদ্ধে পারদ চড়ান শুভেন্দু অধিকারী।

মমতার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ
প্রসঙ্গত, গতকালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে দেখা করতে যান আরজেডি নেতা তেজস্বী যাদব। একুশ নির্বাচনে তৃণমূল ও আরজেডি মহাজোটে শামিল হবে কি না, সেই প্রশ্নে তলে আলোচনা। আর এই নিয়েই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন।

শুভেন্দু সরব
নন্দীগ্রামের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, নবান্নে বসে কীভাবে রাজনৈতিক আলোচনা হতে পারে? এটি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের একটি দিক। এমনই অভিযোগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। শুভেন্দু বলেন, 'নবান্নের সিএমওতে তালাচাবি লাগাতে হবে , যদি সুষ্ঠ্ু নির্বাচন করার ইচ্ছা থাকে তো'।

তেজস্বীকে 'বহিরাগত' তকমা
'তেজস্বী যাদব কি বহিরাগত, না বহিরাগত নয় , ওনার কথায়?' এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একবার বহিরাগত ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এর আগে রাজ্যে আগত বিজেপির দিল্লির নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানান তৃণমূলের নেতারা, তথা সুপ্রিমো মমতা।

মমতার দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ২ মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতারা। ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযগে ২৭ ফেব্রুয়ারির ভিডিও ক্লিপিং সহযোগে অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications