মুখ্যমন্ত্রী মমতা এখনও ট্রমায়! চুপ কেন মোদী-শাহ, প্রশ্ন তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ট্রমায় রয়েছেন। তাঁকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। তবে তৃণমূলের অন্দরমহলের খবর, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহত, তাঁকে কেন এখনও ফোন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ট্রমায় রয়েছেন। তাঁকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। তবে তৃণমূলের অন্দরমহলের খবর, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহত, তাঁকে কেন এখনও ফোন করে খোঁজ নিলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) ।

ট্রমায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ট্রমায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এসএসকেএম হাসপাতাল সূত্রে সর্বশেষ খবর, ট্রমায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম-এর ডিরেক্টর জানিয়েছেন, তাঁর বুকে ব্যথা রয়েছে, রয়েছে শ্বাসকষ্টও। তৃণমূলের নেতা তথা চিকিৎসক শান্তনু সেন প্রাথমিকভাবে জানিয়েছেন, দলনেত্রীর লিগামেন্টে আঘাত রয়েছে। পায়ের পাতায় চিড় ধরেছে বলেও জানিয়েছেন তচিনি। পাশাপাশি সফট টিস্যু ইনজুরিও রয়েছে। মুখ্যমন্ত্রী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রাতেই চিকিৎসা শুরু

রাতেই চিকিৎসা শুরু

গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে এসএসকেএম-এ নিয়ে আসা হয়। উডবার্ন ওয়ার্ডে তাঁকে ভর্তি করানো হয়। সেখান থেকে এমআরআই করানোর জন্য রাতে নিয়ে যাওয়া হয়েছিল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। রাতেই তাঁকে দেখতে যান ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, পায়ে গুরুতর চোট ও চিড় রয়েছে। আপাতত ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পায়ে ফোলা কমলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে সূত্রের খবর।

রাতেই খোঁজ খবর দেশের বিরোধী নেতাদের

রাতেই খোঁজ খবর দেশের বিরোধী নেতাদের

সোমবার রাতেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের খোঁজখবর নেন বিরোধী নেতাদের অনেকেই। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। দোষীদের শাস্তির দাবি তুলছেন আরজেডি নেতা তেজস্বী যাদব, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবরা।

মোদী-শাহ খোঁজ না নেওয়ায় প্রশ্ন

মোদী-শাহ খোঁজ না নেওয়ায় প্রশ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে কিছু ঘটলেই প্রতিক্রিয়া দেন। টুইট করেন। কিন্তু সোমবার রাতে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা হওয়ার পর থেকে এদিন সকাল পর্যন্ত তাঁরা কোনও খোঁজখবর করেননি বলেই তৃণমূল সূত্রে খবর। যা নিয়েই তৃণমূলের অন্দরমহলে প্রশ্ন তোলা হয়েছে, কেন তাঁরা খোঁজ নিলেন না ফোন করে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে আহত হয়ে হাসপাতালে ভর্তি। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের ঘটনায় তাঁর বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ করার পরেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে খোঁজ খবর করে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্যসচিবের সঙ্গে কথা বলে, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের জেড প্লাস নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+