দিলীপ ঘোষের সঙ্গে একই ফ্রেমে মমতা ঘনিষ্ঠ গায়ক, জল্পনা তুঙ্গে

প্রায় প্রতিদিনই চলছে দলবদলের প্রক্রিয়া। যার সর্বশেষ নিদর্শন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরই মধ্যে বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) সঙ্গে একই ফ্রেমে মমতা ঘনিষ্ঠ গায়ক নচিকেতা চক্রবর্তী

প্রায় প্রতিদিনই চলছে দলবদলের প্রক্রিয়া। যার সর্বশেষ নিদর্শন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরই মধ্যে বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) সঙ্গে একই ফ্রেমে মমতা ঘনিষ্ঠ গায়ক নচিকেতা চক্রবর্তী (nachiketa chakraborty) । যা নিয়েই জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

সুভাষ চক্রবর্তীর কাছের ছিলেন

সুভাষ চক্রবর্তীর কাছের ছিলেন

নচিকেতা চক্রবর্তী এক বর্ণময় চরিত্র। নয়ের দশকে এসএফআই নিয়ন্ত্রিত কলেজগুলির অনুষ্ঠানে সুমন চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যেত নচিকেতা চক্রবর্তীকেও। আর গুজরাত দাঙ্গার পরে তিনি সরব হয়ে গেয়েছিলেন, তুমি আসবে বলে দেশটা এখনও গুজরাত হয়ে যায়নি।

মমতার সঙ্গে ঘনিষ্ঠতা

মমতার সঙ্গে ঘনিষ্ঠতা

সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পরে বাংলা হারায় এক বিরল রাজনৈতিক ব্যক্তিত্বকে। সঙ্গে সঙ্গে বামেদের থেকে মুখ ঘোরাতে থাকেন নচিকেতার মতো শিল্পীরাও। সঙ্গে যুক্ত হয়েছিল সিঙ্গুর, নন্দীগ্রাম পর্ব। ২০০৯-এর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা প্রকট হয়ে ওঠে। সেই সময় রেলমন্ত্রীর অনুষ্ঠানেও তাঁকে পাওয়া গিয়েছে। বাম বিরোধী বিদ্বজ্জনেদের তালিকায় তিনি ছিলেন পরিচিত মুখ।

নচিকেতার সাফাই

নচিকেতার সাফাই

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নচিকেতা দাবি করেছেন, একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি (নচিকেতা) দিলীপ ঘোষের রাজনৈতিক আদর্শে বিশ্বাস না করলেও, দিলীপ ঘোষ তাঁর গান পছন্দ করেন বলে জানিয়েছেন নচিকেতা। রাজনীতি নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন তিনি।

তিনি প্রাইভেট কমিউনিস্ট

তিনি প্রাইভেট কমিউনিস্ট

নিজেকে প্রাইভেট কমিউনিস্ট বলে দাবি করে নচিকেতা বলেছেন, দিলীপ ঘোষের সঙ্গে তিনি শিষ্টাচার দেখিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর যোগাভ্যাস নিয়ে আলোচনা হয়েছে। নিজের কোনও দল নেইস কোনও রং নেই বলেও দাবি করেছেন নচিকেতা চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+