মূল কাণ্ডারি মমতাই, মোদী-শাহের জোড়া ফলা সামলাতে অভিষেককে পাশে নিয়ে দেবেন বার্তা

মূল কাণ্ডারি মমতাই, মোদী-শাহের জোড়া ফলা সামলাতে অভিষেককে পাশে নিয়ে দেবেন বার্তা

আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah), আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। ২০২১-এর ক্ষমতা দখলের লড়াইয়ে একটুকুও জায়গা ছাড়তে রাজি নন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনিও তৈরি এঁদের জবাব দিতে। ফলে দুই জায়গায় পাল্টা কর্মসূচির জন্য তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ পরিবর্তন যাত্রার সূচনায় অমিত শাহ

শেষ পরিবর্তন যাত্রার সূচনায় অমিত শাহ

বুধবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপলক্ষ্য সকালেই তিনি যাবেন সাগরে সেখানে পুজো দিয়ে কাকদ্বীপ থেকে বিজেপির পঞ্চম তথা শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। এরপর তিনি সেখানে প্রায় তিন কিলোমিটার রোড শো করবেন। এর মধ্যে এক পরিযায়ী শ্রমিক তথা উদ্বাস্তুর ঘরে দুপুরের আহার সারবেন। যার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে।

পাল্টা পৈলানে মমতা

পাল্টা পৈলানে মমতা

তবে এদিনই দক্ষিণ ২৪ পরগনার পৈলানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনের মধ্যে ২৬ টি আসনের জনপ্রতিনিধি ও কর্মীদের নিয়ে কর্মী সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পৈলান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। এই কেন্দ্রে ইতিমধ্যেই একাধিক সভা করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ১৮ তারিখের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনিও উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। ফলে একই সঙ্গে পিসি-ভাইপো কোন বার্তা দেন সেদিকে তাকিয়ে দলের নেতা-কর্মীরা।

২২ ফেব্রুয়ারি মোদীর সভা হুগলির ডানলপে

২২ ফেব্রুয়ারি মোদীর সভা হুগলির ডানলপে

একগুচ্ছ কর্মসূচি নিয়ে ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি দক্ষিণেশ্বর মেট্রোর সূচনা করবেন। এছাড়াও জলশক্তিমন্ত্রকের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যাবেন ব্যান্ডেলের ডানলপ খেলার মাঠে। সেখানে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই মাঠ পরিদর্শন করে গিয়েছে এসপিজি। এদিন মাঠ পরিদর্শন করেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন সেখানে বুলডোজার দিয়ে আগাছা পরিষ্কারের কাজে নেমেছেন বিজেপি কর্মীরা।

 ২৪ ফেব্রুয়ারি পাল্টা সভা মমতার

২৪ ফেব্রুয়ারি পাল্টা সভা মমতার

ওই একই মাঠে ২৪ ফেব্রুয়ারি পাল্টা সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লকেট চট্টোপাধ্যায়ের মাঠ পরিদর্শনের কিছু পরেই সেখানে যান হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব এবং অসীমা পাত্রের মতো অনেকেই। দিলীপ যাদব দাবি করেন, প্রধানমন্ত্রীকে অনুসরণ করা নয় কিংবা পাল্টা সভাও নয়। জেলায় সেরকম বড় মাঠ না থাকায় এই মাঠটিকে আগে থেকেই বাছাই করে রেখেছিল তৃণমূল। তাই তারা সেই মাছের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন।

সূত্রের খবর অনুযায়ী তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, যেসব জায়গায় নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের মতো নেতারা সভা করবেন, সেখানে সেখানে সভা করবে তৃণমূলও। যা নিয়ে অবশ্য কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপিকে অনুসরণ করে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+