বিজেপির প্রথম তালিকায় কোন কেন্দ্রে কোন হেভিওয়েট

এদিন দিল্লিতে বিজেপির ( bjp) তরফে রাজ্যের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশ করেন বিজেপি নেতা অরুণ সিং। তিনি একে একে এথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটের জন্য প্রার্থীদের (candidate) নাম ঘোষণা করেন। এ

এদিন দিল্লিতে বিজেপির ( bjp) তরফে রাজ্যের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশ করেন বিজেপি নেতা অরুণ সিং। তিনি একে একে এথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটের জন্য প্রার্থীদের (candidate) নাম ঘোষণা করেন। এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট (Heavy weight)।

হেভিওয়েট হিসেবে প্রথমেই আসে শুভেন্দু অধিকারীর নাম

হেভিওয়েট হিসেবে প্রথমেই আসে শুভেন্দু অধিকারীর নাম

এদিন প্রার্থী তালিকায় যদি হেভিওয়েটদের নাম উল্লেখ করতে হয় তাহলে প্রথমেই আসে শুভেন্দু অধিকারীর নাম। কেননা তিনি গতবছরের ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দিয়েছেন এবং বিজেপির প্রচারের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। আর তাঁর কেন্দ্র নন্দীগ্রাম হওয়ায় এবং বিপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় হেভিওয়েটদের তালিকায় তিনি এক নম্বরে।

ভারতী ঘোষের নাম আসে তার পরেই

ভারতী ঘোষের নাম আসে তার পরেই

এরপরেই যদি কোনও হেভিওয়েটের নাম উল্লেখ করতে হয়, তাহলে ভারতী ঘোষের নাম চলে আসে। কেননা ভারতী ঘোষ অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলে দীর্ঘদিন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৯-এ তিনি ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও যে তিনি পশ্চিম মেদিনীপুরের কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা একরকম ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে তৃণমূল কংগ্রেস তাদের তরফে ডেবরা থেকে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের নাম ঘোষণা করে। ফলে তাঁর বিরুদ্ধে ভারতী ঘোষের লড়াই একরকম নিশ্চিত হয়ে যায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে।

অশোক দিন্দার নামও বিশেষভাবে উল্লেযোগ্য

অশোক দিন্দার নামও বিশেষভাবে উল্লেযোগ্য

এদিন বিজেপিরা প্রার্থী তালিকায় স্থান পাওয়া অশোক দিন্দার নামও বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কেননা দেশের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা দাঁড়াচ্ছেন ময়না থেকে। তিনি বাংলা দলের পাশাপাশি আইপিএল-এ খেলেছেন দীর্ঘদিন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সংগ্রাম কুমার দলুই।

তালিকায় রয়েছেন অন্যদল থেকে বিজেপিতে যোগ দেওয়া জনপ্রতিনিধিরাও

তালিকায় রয়েছেন অন্যদল থেকে বিজেপিতে যোগ দেওয়া জনপ্রতিনিধিরাও

এদিন বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন, অন্যদল থেকে বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন জনপ্রতিনিধিও। এঁদের মধ্যে রয়েছেন, পিংলা থেকে অন্তরা ভট্টাচার্য। তিনি সিপিএম-এর তরফে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। পুরুলিয়া থেকে সুদীপ মুখোপাধ্যায়। তিনি কংগ্রেসের তরফে বিদায়ী বিধায়ক। রামনগর থেকে বিজেপির প্রার্থী স্বদেশরঞ্জন নায়েক। তিনি এই কেন্দ্রেরই প্রাক্তন সিপিএম বিধায়ক। হলদিয়া থেকে এবারের বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল। তিনি এই কেন্দ্রের বিদায়ী সিপিএম বিধায়ক। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি বিজেপিতে যোগ দেন। সবং থেকে বিজেপির টিকিট পেয়েছে অমূল্য মাইতি। তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূলের তরফে খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+