Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের টিকিট না পেয়ে পুরনো দলে ফেরার চেষ্টা, হেভিওয়েট নেতাকে ফেরাল না ফব

বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় তৃণমূলে (trinamool congress) ভাঙনে লাভবান বিজেপি। তবে পুরনো নেতাকে ফেরালো না বাম দল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক (forward block) তাদের পুরনো নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যা

বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় তৃণমূলে (trinamool congress) ভাঙনে লাভবান বিজেপি। তবে পুরনো নেতাকে ফেরালো না বাম দল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক (forward block) তাদের পুরনো নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এদিন পুরনো দলের দফতরে হাজির হয়েছিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস (moinuddin shams)।

টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন মইনুদ্দিন

টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন মইনুদ্দিন

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় নলহাটি থেকে প্রার্থী করা হয়েছে পুরপ্রধান রাজেন্দ্র প্রসাদ সিংকে। যা নিয়ে ক্ষুব্ধ বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে কলকাতা থেকে। এছাড়াও নলহাটির ভোট তো রাজেন্দ্র প্রসাদ সিং-ই করান, মন্তব্য করেছিলেন তিনি।

গিয়েছিলেন ফরওয়ার্ডব্লক দফতরে

গিয়েছিলেন ফরওয়ার্ডব্লক দফতরে

শুক্রবার দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার পরে এদিন ফরওয়ার্ডব্লক দফতরে হাজির হয়ে নলহাটি থেকে প্রার্থী হওয়ার আবেদন করেন তিনি। তবে পুরনো দল তাঁকে ফেরত নিতে অস্বীকার করে বলে জানা গিয়েছে। দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দল ছেড়ে যাওয়া সহজ, কিন্তু ফেরত আসা কঠিন।

তৃণমূলকে নিশানা মইনুদ্দিনের

তৃণমূলকে নিশানা মইনুদ্দিনের

টিকিট না পেয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন মইনুদ্দিন। তিনি বলেছেন, পাথর খাদান, বালি মাফিয়াদের থেকে তিনি টাকা তুলে অনুব্রত মণ্ডলকে দিতে পারেননি বলেই তাঁকে টিকিট দেওয়া হয়নি। সঙ্গে তিনি বলেন, সব থেকে বড় অপরাধ তিনি মুসলমান। তিনি টুপি পরেন। তিনি নলহাটি ছাড়বেন না বলেই মন্তব্য করেছিলেন মইনুদ্দিন শামস।

ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন মইনুদ্দিন

ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন মইনুদ্দিন

মইনুদ্দিন শামস পেশায় আইনজীবী। রাজ্যে বাম শাসনের সময় প্রভাবশালী বাবা কলিমুদ্দিম শাসন বর্তমানে অবলুপ্ত কবিতীর্থ বিধানসভা থেকে সরে যাওয়ার পরে একবার বিধানসভায় লড়াইও করেছিলেন ফরওয়ার্ড ব্লকের টিকিটে । এছাড়াও কলকাতা পুরসভার কাউন্সিলরও ছিলেন। কিন্তু তৃণমূলের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'উন্নয়নের অনুপ্রেরণা'য় মইনুদ্দিন শামসও ফরওয়ার্ডব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

নলহাটি বিধানসভার ভোটচিত্র

নলহাটি বিধানসভার ভোটচিত্র

২০১১ সালে নলহাটিতে জয়ী হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। পরে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগেই জঙ্গিপুর লোকসভা ছাড়েন। সেই সময় জঙ্গিপুর থেকে জিতেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ফলে উপনির্বাচন হয়েছিল নলহাটিতেও। নলহাটি থেকে জিতেছিল ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সেখান থেকে জয়ী হয়েছিলেন মইনুদ্দিন শামস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+