বঙ্গ রাজনীতিতে নয়া মোড়, তৃণমূলের হাত ধরেই বিজেপিকে হারানোর ছক কষছে বামদল!

বাংলায় বামজোট থেকে বেরিয়ে গিয়ে বামপন্থার লড়াই লড়তে চাইছএ সিপিআই-এমএল। বিহার ভোটে বিজেপিকে প্রায় আটকে দিতে সমর্থ হয়েছিলেন বিরোধীরা। সেই বিরোধী মহাজোটে খুব অল্প পরিসরে 'কাজ' করেই বিজেপিকে প্রায় রুখতে সমর্থ হয়েছিল লিবারেশন। এরপর থেকেই লিবারেশনের সাদারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের গলায় শোনা গিয়েছিল বাংলায় বিজেপিকে ঠেকানোর 'ফর্মুলা'।

একলা হাঁটার ঘোষণা দীপঙ্কর ভট্টাচার্যের

একলা হাঁটার ঘোষণা দীপঙ্কর ভট্টাচার্যের

এই আবহে এবারে বঙ্গ নির্বাচনে একলা হাঁটার কথা ঘোষণা করে দিয়েছে দীপঙ্কর ভট্টাচার্যের লিবারেশন। সেই ক্ষেত্রে প্রয়জনে তৃণমূলকে সমর্থন করার বিষয়েও অকপট লিবারেশনের নেতা। ইতিমধ্যেই রাজ্যের ১২টি আসনে তারা একক ভাবে লড়বেন বলে জানিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। তাছাড়া যেখানে 'বিজেপি বিরোধী' যে দল শক্তিশালী হবে তাদেরকেই সমর্থন করবে লিবারেশন।

তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারানোর ছক

তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারানোর ছক

বিভিন্ন জনসভায় বামপন্থী ভোটকে নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি-তৃণমূল উভয় পক্ষই। নিয়মিতই বাম আমলের প্রশংসা শোনা যাচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর গলায়। এই আবহে খুল্লাম খুল্লা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারানোর ছক কষার ঘোষণা করে দিলেন লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য।

অসম-ত্রিপুরার পুনরাবৃত্তি যাতে বাংলায় না হয়

অসম-ত্রিপুরার পুনরাবৃত্তি যাতে বাংলায় না হয়

দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, 'তৃণমূল বর্তমানে বাংলায় ক্ষমতায় আছে। বিগত ১০ বছর ধরেই এখানে তারা সরকার চালিয়েছিল। মানুষের সঙ্গে বোঝাপড়া আছে। সেই হিসেব মানুষ নেবে। বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে, লড়াই চলবে। বিজেপি গোটা দেশে ক্ষমতার রাজনীতি করছে। আমরা চাই না, বাংলাটা বিজেপির হাতে চলে যাক। অসম ও ত্রিপুরাতে যা হচ্ছে, বাংলায় যেন তা না হয়।'

আমাদের প্রধান শত্রু বিজেপি

আমাদের প্রধান শত্রু বিজেপি

লিবারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, 'আমাদের প্রধান শত্রু বিজেপি। তাই বিজেপি-কে হারানোর জন্য যা করার, তা করতেই মানুষের কাছে আবেদন জানাব আমরা। মানুষ যেই দলকেকে বিজেপি-র বিরোধী শক্তি হিসেবে কার্যকরী মনে করবে, তাদের ভোট দেবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে প্রয়োজন হয়, তবে তাদেরই সমর্থন করাব আমরা।'

জোট ছেড়ে বেরিয়ে আসার কারণ

জোট ছেড়ে বেরিয়ে আসার কারণ

এদিকে বাম জোট ছেড়ে একলা চলা নীতি নিয়ে দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, 'বামফ্রন্ট ও কংগ্রেস নেতারা যদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতেন যে বিজেপিকেই তাঁরা প্রধান শত্রু বলে মনে করছেন, তা হলে আমরা এই জোটেই থাকতাম। কিন্তু সেটা তাঁরা স্পষ্ট করে বলছেন না। আমরা তাই স্বাধীন ভাবে লড়ব। যদিও আমরা চাই, বামপন্থীরা শক্তিশালী হোক। কিন্তু তার পাশাপাশি আমরা চাই বিজেপিকে ঠেকাতে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+