প্রদীপের নিচে অন্ধকারের সব থেকে বড় উদাহরণ গুজরাত, মোদী-শাহকে তোপ ব্রাত্য বসুর

নরেন্দ্র মোদীকে বাংলা নয়, নিজের রাজ্যের প্রতি নজর দেওয়ার (গুজরাত) পরামর্শ দিলেন ব্রাত্য বসু। আজ তৃণমূলের সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, 'অন্ধকারের সেরা নিদর্শন গুজরাত। গুজরাতের অনেক শিক্ষক পেনশন পান না। গুজরাত বাজেটের মাত্র ২ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করে। মহিলাদের কথা বলেন, কিন্তু মহিলাদের সংরক্ষণ বিল আনেন না।'

গুজরাত শিশুমৃত্যুর হার উঁচুতে

গুজরাত শিশুমৃত্যুর হার উঁচুতে

তিনি আরও বলেন, 'গুজরাত শিশুমৃত্যুর হার উঁচুতে। ৯৪ শতাংশ শ্রমিক পান সর্বনিম্ন ভাতা। গুজরাত হাইকোর্ট পাঁচবার রাজ্য সরকারকে সতর্ক করেছে। আদিবাসী-মৎস্যজীবীদের দিকে তাকাতে বলেছে আদালত।'কৃষক আন্দোলন নিয়েও মোদীকে আক্রমণ করতে ছাড়লেন না তিনি।

'কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর কোনও সমবেদনা নেই'

'কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর কোনও সমবেদনা নেই'

এদিন ব্রাত্য বসু দাবি করেন, কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর কোনও সমবেদনা নেই। এই ইস্যুতে তিনি বলেন,'মুখে কেন্দ্র গো-রক্ষার কথা বললেও, আসলে কৃষকদের ভালবাসেন না। উনি তো কৃষকদের জন্য কাঁদেন না। রাজ্যসভা থেকে বিরোধী দলনেতা (গুলাম নবি আজাদ) চলে যাওয়ার জন্য কাঁদেন।'

হিন্দুত্ববাদী মনোভাব নিয়েও মোদীকে আক্রমণ

হিন্দুত্ববাদী মনোভাব নিয়েও মোদীকে আক্রমণ

হিন্দুত্ববাদী মনোভাব নিয়েও মোদীকে আক্রমণ করে বলেন, 'উনি না বোঝেন বৈচিত্র্য, না ঐক্য। হিন্দু, হিন্দুস্থানের মতো একমুখী তত্ত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।' তাঁর আরও অভিযোগ, 'প্রদীপের নিচে অন্ধকারের সব থেকে বড় উদাহরণ হল গুজরাত। মহিলাদের নিয়ে কথা বলেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল আনেন না। বেটি বাঁচাও, বেটি পড়াও বলেন, বাজেটে বরাদ্দ লবডঙ্কা।'

গুজরাত মডেলকে তোপ

গুজরাত মডেলকে তোপ

এদিন ব্রাত্য বসু আরও অভিযোগ করেন, 'গুজরাত মূল বাজেটের ২ শতাংশ মাত্র বরাদ্দ করে শিক্ষাখাতে। গুজরাতে অনেক শিক্ষক পেনশন পান না। সেখান থেকে লোক এসে রাজ্যের শিক্ষকদের নিয়ে কথা বলছেন। আয়ুষ্মান ভারতের ২ বছর আগে চালু স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৪০ শতাংশ টাকা দিতে হয় রাজ্যকে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ টাকা দেয় রাজ্য।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+