বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ফের ৭০০ পেরলো, শীর্ষে কলকাতা! একনজরে জেলাগুলির পরিসংখ্যান
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছ। তবে মৃত্যু সংখ্যা কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। সুস্থতার সামান্য বেড়েছে, ৯৮.৩০%। এদিন সুস্থ হয়েছেন ৭৭৪
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছ। তবে মৃত্যু সংখ্যা কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। সুস্থতার সামান্য বেড়েছে, ৯৮.৩০%। এদিন সুস্থ হয়েছেন ৭৭৪ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭২৩ জন। শনিবার যা ছিল ৬৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ২২৬। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৯৬৭ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৭৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭১ হাজার ২৯৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০৫ (১৮১)। উত্তর ২৪ পরগনায় ১৪৬ (১২৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫১৭৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৮৫৫। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫ জন।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,২৪, ০৫৭। শনিবার কলকাতায় ৪ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১৬, ৭২৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৫৮ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩০, ২০৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৪, ০২৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩২৭ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন ১৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (৬), কোচবিহারে ১৫ (১৪) , দার্জিলিং ১৯ (১৭), কালিম্পং ১ (১) , জলপাইগুড়ি ১০ (৯), উত্তর দিনাজপুরে ১৪ (১৭), দক্ষিণ দিনাজপুরে ২৩ (১২), মালদহ ১১ (১১), মুর্শিদাবাদ ৩ (৯), নদিয়া ৩৫ (২৩), বীরভূম ১৮ (১৩), পুরুলিয়া ২ (১), বাঁকুড়ায় ১৫ (৯), ঝাড়গ্রাম ৪ (১১), পশ্চিম মেদিনীপুর ২২ (২৬), পূর্ব মেদিনীপুর ৮ (৮), পূর্ব বর্ধমান ৯ (১৮), পশ্চিম বর্ধমান ২০ (১৩), হাওড়া ৪৮ (৬০), হুগলিতে ৫৩ (৪১), উত্তর ২৪ পরগনায় ১৪৬ (১২৬), দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ ( ৪৪) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৪৬), দুনম্বরে হুগলি (৫৩), তিন নম্বরে হাওড়া (৪৮)।

এদিনও ১৭ জেলায় মৃত্যুর খবর নেই
এদিনও দার্জিলিং ও জলপাইগুড়ি থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। এরপরেই ২ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ১ জন করে মৃত্যু হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, হাওড়া জেলায়।
এদিন যে ৬ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল কোচবিহার (৪), উত্তর দিনাজপুর (৫), দক্ষিণ দিনাজপুর (৬), মালদহ (১), বীরভূম (৩), উত্তর ২৪ পরগনা (১৬)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ৬৯ হাজার ৫০২। ১৫০ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩০, ১২৪ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.৪০ শতাংশ ( শনিবার যা ছিল ২.২১%) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ১৬, ৩২৮ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৫:৪৫।

৭ নভেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫৬,৫৩৩ জন। প্রথম ডোজ পেয়েছেন ২৮, ৯২০ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৭, ৬১৩ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৮, ০৭, ০০, ০৪৯ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫, ৮১, ৯২, ৯০১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২, ২৫, ০৭, ১৪৮ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৯৪৫।












Click it and Unblock the Notifications