করোনা সংক্রমণ রাজ্যে কমলেও বাড়ল পজিটিভিটি রেট! কলকাতা-সহ ১১ জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
করোনা সংক্রমণ রাজ্যে কমলেও বাড়ল পজিটিভিটি রেট! কলকাতা-সহ ১১ জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের বেশ কিছুটা কমেছে। এদিন মৃত্যুর সংখ্যা সামান্য বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩২%। এদিন সুস্থ হয়েছেন ৬৮৪ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০১। শনিবার যা ছিল ৭৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭১ হাজার ২৪০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৮২৫। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৯।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭১ হাজার ২৪০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ ৫৮৭ জন। এদিন ৭ জন বেড়েছ সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৪ হাজার ৮২৮ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৫ (১৪৯)। উত্তর ২৪ পরগনায় ১১৬ (১২৪) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০৭৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৭৩২। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা ২০ জন বৃদ্ধি পেয়েছে।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৬, ৯৫৭। শনিবার কলকাতায় ২ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যাও ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১০, ৫০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮১ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৫, ৬৪৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৯, ৬৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১৮ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন ৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭ (৬), কোচবিহারে ১৪ (১২) , দার্জিলিং ২৩ (২২), কালিম্পং ১৬ (১২) , জলপাইগুড়ি ২৬ (২৫), উত্তর দিনাজপুরে ১ (২), দক্ষিণ দিনাজপুরে ৯ (১৬), মালদহ ৪ (৪), মুর্শিদাবাদ ৩ (৩), নদিয়া ৫৮ (৫৪), বীরভূম ৫ (৪), পুরুলিয়া ৩ (২), বাঁকুড়ায় ২৪ (১৮), ঝাড়গ্রাম ৭ (৯), পশ্চিম মেদিনীপুর ২৫ (৩৩), পূর্ব মেদিনীপুর ২৫ (২৯), পূর্ব বর্ধমান ২৪ (৩১), পশ্চিম বর্ধমান ১১ (১৭), হাওড়া ৫০ (৬৪), হুগলিতে ৫২ (৬৭), উত্তর ২৪ পরগনায় ১১৬ (১২৪), দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ ( ৫৮) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১১৬), দুনম্বরে নদিয়া (৫৮), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৫৩)।

১৭ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের কোথাও থেকে মৃত্যুর খবর নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জন রোগীর মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ২ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ১ জন করে মৃত্যু হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলিতে।
এদিন যে ১০ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল কালিম্পং (১০), জলপাইগুড়ি (৫), মুর্শিদাবাদ (১), নদিয়া (৬), পুরুলিয়া (১), বাঁকুড়া (৪), হাওড়া (৫), হুগলি (১), উত্তর ২৪ পরগনা (৩), দক্ষিণ ২৪ পরগনা (১)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ৬৩ হাজার ৩৬৬। ১৪৭ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৬, ০১৭ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৯৫ শতাংশ ( শনিবার যা ছিল ১.৮১%) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ০২, ৯২৬ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৬:৪৪।

০৩ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ২,৯৪,২২৬ জন। প্রথম ডোজ পেয়েছেন ২, ১৮, ৭৫৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৫, ৪৬৮ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫,৮৬, ৫০, ১৩২ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪, ১৭, ৩৪, ২৩০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৬৯, ১৫, ৯০২ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ১৭১৮।












Click it and Unblock the Notifications