ভোটের আগে রাজ্য বাজেটে কোন বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা!

শুক্রবার রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ মন্ত্রী অমিত মিত্র অসুস্থ্য থাকার কারণে তিনি বাড়িতেই থাকছেন। আগামীকালকে বিকেল ৩টের পর বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। ধরে নেওয়া যেতে পারে ৪টে নাগাদ। অমিত মিত্র নয়, মমতা নিজে বাজেট পড়বেন।

রাজ্যপালকে উদ্বোধনী ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি

রাজ্যপালকে উদ্বোধনী ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি

এদিকে রাজ্যপালকে উদ্বোধনী ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। বাম-কংগ্রেস বাজেট বক্তৃতা বয়কট করবে বলে আগেই জানিয়ে দিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে বড়সড় বদল না হলে বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বাজেট পেশের অনুমতি বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে।

অমিত মিত্রের শরীর খারাপ

অমিত মিত্রের শরীর খারাপ

জানা গিয়েছে অমিত মিত্রের শরীর খারাপ হওয়ার কারণে তাঁকে বাড়িতে থাকতে বলা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁর বাইরে বেরনো নিষেধ। উল্লেখ্য, প্রতি অর্থবর্ষের শুরুতেই রাজ্যের আয়-ব্যয়ের খরচের খতিয়ান পেশ করতে হয় বিধানসভায়। বাজেট পেশ করার পর সেই অনুযায়ী আয়-ব্যয়ের অনুমোদন নিতে হয়।

রাজ্যপালকে চিঠি অমিত মিত্রের

রাজ্যপালকে চিঠি অমিত মিত্রের

মূলত অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেন। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ চাইলে অন্য কোনও মন্ত্রীও বাজেট পেশ করতে পারেন। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি লিখে অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশের সময় নিজের অনুপস্থিতির কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী নিজেই বাজেট ভাষণ পড়ছেন, এহেন নজির খুবই কম

মুখ্যমন্ত্রী নিজেই বাজেট ভাষণ পড়ছেন, এহেন নজির খুবই কম

তবে মুখ্যমন্ত্রী নিজেই বাজেট ভাষণ পড়ছেন, এহেন নজির খুবই কম। জানা গিয়েছে অমিত মিত্র রাজ্যপালকে যেই চিঠিটি লিখেছেন, তাতেই মুখ্যমন্ত্রী যাতে বাজেট পেশ করতে পারেন, তার অনুমতি চেয়ে রেখেছেন। বাজেটে সারা বছরের পরিকল্পনা ঘোষণা করা হলেও, খরচের অনুমোদন নেওয়া হবে আগামী তিন মাসের। এটিকে ভোট অন অ্যাকাউন্ট বলে আখ্যা দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+