Bangla Bandh: কোথাও স্কুল বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো কোথাও ধর্মঘট পালনে চলছে মিছিল! রইল গোটা পরিস্থিতি
Bangla Bandh: আরজি কর কাণ্ডেরর (RG Kar Hospital) প্রতিবাদে আজ শুক্রবার ১২ ঘন্টারর বনধ এসইউসিউআই'য়ের। সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। রাজ্যের বিভিন্ন অংশে যার কিছুটা প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। বহু জায়গাতেই সকাল থেকে দোকানপাট খোলেনি বলে জানা যাচ্ছে।
সকাল থেকেই পথে রয়েছেন এসইউসিউআই কর্মীরা। ধর্মঘটের সমর্থনে সমস্ত জায়গায় পিকেটিং করা হয়েছে। অন্যদিকে শিলিগুড়িতে ঘুরিয়ে দেওয়া হল ছোটদের স্কুল বাস সহ পথে নামা বিভিন্ন যানবাহন।

অন্যদিকে এদিন সকালে ধর্মঘটের সমর্থনে কোচবিহারে এসইউসিআই'য়ের তরফে একটি মিছিল বের হয়। যদিও তা পুলিশের তরফে আটকে দেওয়া হয়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। একই ছবি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও।
উত্তেজনার খবর আসছে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকেও। ধর্মঘটের সমর্থনে এদিন সকালে পথে নামলে এসইউসিআই কর্মীদের আটক করে পুলিশ। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ডায়মণ্ডহারবার এবং লক্ষীকান্তপুরের বিভিন্ন অংশে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। অন্যদিকে সকাল থেকে কলকাতার বিভিন্ন অংশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। তুলনামুলক যদিও রাস্তায় সকাল থেকে বাস কিছুটা কম রয়েছে। তবে সকাল বলে হয়তো ছবিটা এমন। বেলা বাড়লে বিষয়টি আরও স্পষ্ট হবে।
পাশাপাশি এদিন সকাল সাড়ে ১০ টায় কলকাতার বিভিন্ন স্থানে বিশেষ পিকেটিং এবং জমায়েত মিছিল করার কথা জানানো হয়েছে এসইউসিআই'য়ের তরফে। জমায়েত হবে শ্যামবাজার পাঁচমাথার মোড়, হাজরা মোড়, বেহালা বাস স্ট্যান্ড সহ শহরের সমস্ত মোড়েও। ফলে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছ এলাকায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও বনধ হবে না। এজন্য নবান্নের তরফে কড়া নির্দেশিকাও জানানো হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আজ শুক্রবার কেউ ছুটি নিলে তার একদিনের বেতন কাটা হবে।
শুধু তাই নয়, অন্য দিনগুলির মতোই শুক্রবারও পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় বের হয়ে কোনও ভাবেই যাতে রাস্তায় মানুষকে সমস্যায় না পড়তে হয়, সেজন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে বিশেষ নির্দেশ দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বিওশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে।












Click it and Unblock the Notifications