ফের প্রার্থী নিয়ে বিক্ষোভ শাসক দলে, সোনারপুরে প্রার্থীর সামনেই বিক্ষোভ বিধায়ক অনুগামীদের
ফের প্রার্থী নিয়ে বিক্ষোভ শাসক দলে, সোনারপুরে প্রার্থীর সামনেই বিক্ষোভ বিধায়কের, অস্বস্তি বাড়ছে শাসক দলে
সোনারপুরে প্রার্থী নিয়ে অসন্তোষ শাসক দলে। তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রের প্রচারের মাঝেই বিক্ষোভ দেখালেন বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়। দলের নির্বাচনী কমিটিতে জায়গা না দেওয়ায় ক্ষোভ উগরে দেন। প্রচারের মাঝে এমন ঘটনায় অস্বস্তি বেরেছে শাসক দলে। লাভলি মৈত্রকে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে। লাভলি মৈত্র অভিনেত্রী হলেও তাঁর স্বামী প্রশাসনের উচ্চ পদে রয়েছেন। সেকারণেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে দলের বিক্ষুব্ধরা অভিযোগ করতে শুরু করেছেন।

প্রার্থীর সামনেই বিক্ষোভ
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলায় জেলায় একাধিক নেতা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। সোনারপুরেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র। প্রচার চলাকালীনই বিক্ষোভের মুখে পড়েন প্রার্থী। প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীদের। নির্বাচন কমিটিতে কেন বিধায়ককে রাখা হয়নি এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। প্রচারে গিয়েই বিক্ষোভের মুখে পড়ায় অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রের।

প্রার্থী নিয়ে বিক্ষোভ
জেলায় জেলায় প্রার্থী নিয়ে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। বিশেষ করে তারকা প্রার্থীদের বহিরাগত তকমা দিয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজ চক্রবর্তী, সায়ন্তিকাকে নিয়েও একই অভিযোগে সরব হয়েছে তাঁদের এলাকার বাসিন্দাকা। সায়ন্তিকাকে বহিরাগত বলে বিক্ষোভ দেখিয়েছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থীরা। শেষে কল্যাণের সঙ্গে প্রচারে পাঠানো হয় সায়ন্তিকাকে। অন্য দিকে রাজ চক্রবর্তীর ক্ষেত্রেও একই অবস্থা। ব্যারাকপুরে তাঁর বিরুদ্ধে বহিরাগত প্রার্থী বলে বিক্ষোভ দেখানো হয়েছে।

লাভলিকে ঘিরে অসন্তোষ
লাভলি মৈত্রকে প্রার্থী করা হয়েছে কারণ তাঁর স্বামী প্রশাসনের উচ্চ পদে রয়েছেন। এই অভিযোগ উঠতে শুরু করেছে। তার বদলে অনেক যোগ্য নেতাকে টিকিট দেওয়া যত বলে মনে করছে সোনারপুরের শাসক দলের কর্মী সমর্থকরা। এই নিয়ে লাভলি মৈত্রের বিরুদ্ধে প্রথম থেকেই অসন্তোষ শুরু হয়েছে। এবার বিদায়ী বিধায়কের অনুগামীরা প্রকাশ্যে এভাবে বিরোধ দেখিয়ে অস্বস্তি আরও বাড়িয়েছে। এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সোনারপুরের তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা।

প্রার্থী অসন্তোষে দলবদল
প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি বিজেপিতে যোগ দিয়েছে। শিবপুরে এবার তাঁকে টিকিট না দিয়ে মনোজ তিওয়ারিকে প্রার্থী করেছে তৃণমূল।তাতেই রুষ্ট হয়ে বিধায়ক বিজেপিতে যোগ দেন। অন্যদিকে একই অবস্থা হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারের।টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। একই ভাবে একসময়ে মমতার ছায়াসঙ্গী সোনালি গুহও বিজেপিতে যোগ দিয়েছেন। সেক্ষেত্রেও কারণ সেই টিকিট না পাওয়া।












Click it and Unblock the Notifications