পামেলা একা নন কোকেন কাণ্ডে আছেন বিজেপির রাঘব বোয়ালরা, বিস্ফোরক দাবি সুজাতার
পামেলা একা নন কোকেন কাণ্ডে আছেন বিজেপির রাঘব বোয়ালরা, বিস্ফোরক দাবি সুজাতার
পামেলা গোস্বামী একা নন কোকেন কাণ্ডে জড়িয়ে রয়েছেন বিজেপির রাঘব বোয়ালরা। আর সেদিক থেকে নজর ঘোরাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস পাঠিয়েছে সিবিআই। এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা খাঁ। সৌমিত্র পত্নির দাবি প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবারই সিবিআই অভিষেক পত্নি রুজিরাকে জেরা করেছে আবার মঙ্গলবারই কোকেনকাণ্ডে বিজেপির প্রভাবশালী নেতা রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালিেয়ছে কলকাতা পুলিশ।

সুজাতার বিস্ফোরক দাবি
নিউ আলিপুর থেকে কোকেন সহ হাতে নাতে ধরা পড়েছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। তাঁর হ্যান্ডব্যাগ এবং গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ কোকেন। এই ঘটনায় কেবল মাত্র পামেলা নন, বিজেপির রাঘব বোয়াল নেতারা জড়িয়ে রয়েছেন। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সভা করতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা খাঁ। প্রসঙ্গত উল্লেখ্য পামেলা নিজে এই ঘটনায় কৈলাশ ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের নাম করেছেন। রাকেশ সিংয়ের গ্রেফতারি দাবি করেছেন।

নজর ঘোরাতেই সিবিআই নোটিস
অভিষেক পত্নি রুজিরাকে সিবিআইয়ের নোটিস পাঠানোর নেপথ্যে রয়েছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি এমনই অভিযোগ করেছেন সুজাতা। তিনি দাবি করেছেন পামেলা কাণ্ড থেকে নজর ঘোরাতেই অভিষেকের স্ত্রীকে নোটিস পাঠিয়েছে সিবিআই। পামেলার কাণ্ড আড়াল করতেই শাসক দলের উপর চাপ সৃষ্টি করতে সিবিআই তৎপরতা বাড়ানো হয়েছে। অকারণে চাপ তৈরি করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে।

অভিষেকের স্ত্রীকে জেরা
রবিবার অভিষেকের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়ে জেরা করা হয়। তার আগে অভিষেকের শ্যালিকা মেনকাকে জেরা করেছে সিবিআই। রুজিরা এবং মেনকাকে জেরা করে তাঁদের বয়ান মিলিয়ে দেখা হবে। কয়লাকাণ্ডে রুজিরা মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনেদের উপর নজর রয়েছে সিবিআইয়ের। এই নিয়ে চরম চাপান উতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ
এদিকে আবার পামেলা কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। কোকেন কাণ্ডে বিজেপি নেত্রী পামেলাকে গ্রেফতারের পর তিনি কৈলাশ ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তারপরেই রাকেশ সিংয়ের বিরুদ্ধে তৎপর হয় পুলিশ। মঙ্গলবার বিশালপুলিশ বাহিনী রাকেশ সিংয়ের বাড়িতে হানা দেয়। সেসময় বাড়িতে ছিলেন না রাকেশ। তিনি দিল্লি গিয়েছিলেন। প্রথমে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় পরে ২ ঘণ্টা বাক বিতণ্ডার পর পুলিশ রাকেশের বাড়িতে ঢোকে।












Click it and Unblock the Notifications