অমিত শাহকে বলতে হবে মা-মাটি-মানুষের জয়, জয় শ্রীরাম বিতর্কের পাল্টা তোপ ব্রাত্যর
অমিত শাহকে বলতে হবে মা-মাটি-মানুষের জয়, জয় শ্রীরাম বিতর্কের পাল্টা তোপ ব্রাত্যর
মে মাসের পর অমিত শাহকেই মা-মাটি-মানুষের জয় বলতে হবে। বাংলা তো উনি ভাল জানেন না এবার ভাল করে শিখবেন। পাল্টা বিজেপি সেনাপতিকে আক্রমণে বিঁধলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রাত্য বসু। প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারে পরিবর্তন যাত্রা সূচনার অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন ভোট শেষ হতে হতে জয় শ্রীরাম স্লোগান দেবেন মমতাদিদি। তারই পাল্টা জবাব দিলেন ব্রাত্য বসু।

অমিত শাহকে আক্রমণ ব্রাত্যর
অমিত শাহকে এবার বলতে হবে মা-মাটি মানুষের জয়। সরাসরি বিজেপির সেনাপতিকে আক্রমণ তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রাত্য বসু। তিনি বলেছেন এবার বাংলার মানুষ বিজেপিকে বোঝাবে মা-মাটি-মানুষের জয় কীভাবে হয়। রামের নাম নিয়ে বিজেপি বিভেদের রাজনীতি করছে উগ্র ধর্মান্ধতা ছড়িয়ে দিচ্ছে বিজেপি। রামের নাম করে ধর্মে উগ্রতা ছড়িয়ে দিচ্ছেন মোদী শাহরা। যে নারায়ণী সেনার নাম শাহ তার আসল ইতিহাসই তিনি জানেন না বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

জয় শ্রীরাম স্লোগান বিতর্ক
কোচবিহারের সভা থেকে অমিত শাহ জয় শ্রীরাম স্লোগান বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন অমিত শাহ অভিযোগ করেছেন জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন তিনি। ভোট ব্যাঙ্কের জন্যই তুষ্টিকরণের রাজনীতি করছেন তিনি।সেকারণেই তাঁর জয় শ্রীরাম স্লোগানে আপত্তি বলে কটাক্ষ করেছেন শাহ। ভারতে যদি জয় শ্রীরাম স্লোগান দেওয়া না হয় তাহলে কি সেটা পাকিস্তানে দেওয়া হবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অমিত শাহ।

রাজবংশীদের উন্নয়নে কাজ মমতার
অমিত শাহ এবং বিজেপি রাজবংশীদের ইতিহাসের কিছু জানেন না বলে দাবি করেছেন ব্রাত্য বসু। তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই রাজবংশীদের দেবতা ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ তৈরি করে দিয়েছে। নারায়ণী সেনাকে রাজ্য পুলিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজবংশীদের জন্য ২০০িট স্কুল তৈরি করে দিয়েছে মমতা সরকার। এর থেকে বেশি উন্নয়ন কোনও সরকার করতে পারবে না বলে দাবি করেছেন ব্রাত্য বসু।

পরিবর্তন যাত্রাকে আক্রমণ
বিেজপি পরিবর্তন যাত্রার নামে রাজ্যে বিভেদের রাজনীতি ছড়িয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রথযাত্রা আসলে রাবণের রথ যাত্রা বলে কটাক্ষ করেছিলেন মমতা। এমনকী বিলাসবহুল গাড়িতে রথ যাত্রার নামে ১০ তারা হোটেলে ঘুরছেন বিজেপির নেতারা। কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।












Click it and Unblock the Notifications