বামেদের প্রচারে চমকের পর চমক! নতুন প্যারোডি 'লাল ফেরাও', হু হু করে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
বামেদের প্রচারে চমকের পর চমক! নতুন প্যারোডি 'লাল ফেরাও', হু হু করে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
মাস কাছে পেতে গেলে ক্লাস দেখতে নেই। এই কথাকেই হয়তো বামেরা এবার মনে গেঁথে নিয়েছে। প্রার্থী তালিকা থেকে প্রচার সবেতেই দেখা দিয়েছে আমূল পরিবর্তন। বামেেদর প্রচারে আগেই বাংলা মাতিয়েছে টুম্পা সোনা গানের প্যারোডি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি প্যারোডি। 'লাল ফেরাও'। বলিউডের জনপ্রিয় সিনেমার গান 'লুঙ্গি ডান্স'-এর গানের তালে তৈরি হয়েছে এই প্যারোডি। দই প্যারোডিই সপার হিট সোশ্যার িমডিয়ায়। হু হু করে ছড়িয়ে পড়ছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে। যদিও বামেদের এক শ্রেণি এই প্রচার গানকে তেমন ভাল চোখে দেখছেন না। অনেকেই বামেদের মান গেল গেল রব তুলেছেন।

বামেদের প্রচারে নতুন প্যারোডি
টুম্পা সোনার পর এবার বামেদের প্রচারে আরও এক নতুন প্যারোডি শোনা যাচ্ছে। বলিউডের জনপ্রিয় সিনেমার ছবির সুপার হিট গান লুঙ্গি ডান্সের প্যারোডি করে করা হয়েছে 'হাল ফেরাও, লাল ফেরাও'। ব্রিগেডের আগে প্রকাশ্যে এসেছিল টুম্পা সোনা গানের প্যারোডি। সেই গানে ব্রিগেডের প্রচার করা হয়েছিল। তারপরে এলো লুঙ্গি জান্স গানের প্যারোডি। সেখানেও একুশের ভোটে হাল ফেরানোর বার্তা দেওয়া হয়েছে। দুটি প্যারোডিই সুপারহিট। হু হু করে ছড়াতে শুরু করেছে।

প্যারোডি বনাম গণসংগীত
এতোদিন বামেদের প্রচারে চলত গণসংগীত। মিটিং,মিছিল, প্রচারের ময়দানে সেই গান শুনতেই অভ্যস্ত ছিল বাংলা। কিন্তু একুশের ভোটে হঠাৎ করে বদলে গিয়েছে সেই রীতি। একের পর এক গানের প্যারোডি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। এই নিয়ে বামেদের অন্দরেই তৈরি হয়েছে দ্বিমত। সূর্য কান্ত মিশ্র যখন নিজে ব্রিগেডের প্রচারে টুম্পা সোনা গানের প্যারোডি টুইট করেছিলেন। তখন থেকে গেল গেল রব তুলেছে এক শ্রেণির বামপন্থী। বামেদের কৌলিন্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। কিন্তু সময়ের সঙ্গে চলতেই এই ভোল বদল জরুরি ছিল বলে মনে করছে আরেক শ্রেণি।

তরুণ ব্রিগেড হাল ধরেছে
একুশের ভোটে বামেদের প্রার্থী তালিকায় নতুন আর নবীন মুখের ভিড়। নন্দীগ্রাম থেকে কসবা, কৃষ্ণনগর সর্বত্র নতুন মুখের ছড়াছড়ি। নবীন ব্রিগেডকে সামনে রেখে এবার একুশের ভোটের ময়দানে ঝাঁপিয়েছে বামেরা। এবারে একাধিক প্রবীণ নেতা প্রার্থী হননি। সূর্যকান্ত মিশ্র নিজে প্রার্থী হতে চাননি। তিনি এগিয়ে িদয়েছেন নবীনদের। নবান্ন অভিযানে যেভাবে বামেদের তরুণ ব্রিগেড তোলপাড় করেছিল রাজ্য রাজনীতি তাতে তাঁরাই যে শক্ত হাতে বামেদের ডুবন্ত জাহাজকে তুলে ধরতে পারবে তাতে কোনও সন্দেহ নেই। আলিমুদ্দিনও এতোদিনে এই সত্যিটা মরমে মরমে বুঝে গিয়েছে।

কৌলিন্য নষ্টের অভিযোগ
বলিউডের চেন্নাই এক্সপ্রেস ছবির হিট গান লুঙ্গি ডান্স। এবার তারই সুরে শোনা যাবে বামেদের 'হাল ফেরাও, লাল ফেরাও' প্রচারের গান। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন বামেদের এই প্যারোডি। সারদা চিটফান্ড থেকে টেট দুর্নীতি সবই রয়েছে গানে গানে। শুভেন্দু, মুকুল, রাজীবদেরও ছাড়া হয়নি। তাদের দলবদল নিয়েও প্যারোডি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক দিকে যেমন লাইক শেয়ারের বন্যা বইছে। এক শ্রেণির বামপন্থী দাবি করছেন এই ধরনের প্রচারের গানে বামেদের কৌলিন্য নষ্ট হচ্ছে।












Click it and Unblock the Notifications